তাজরীন ট্রাজেডির এক যুগ: সাক্ষী না আসায় বিচারে ধীরগতি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪
ঢাকা জেলাধীন আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক দশক পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার। ২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মারা যায় ১১২ শ্রমিক।
আরও অনেকেই আহত হয়। ওই অগ্নিকাণ্ডে স্বজন হারানো ব্যক্তিদের কান্না যেন থামছেই না। দেশের ইতিহাসে এই ঘটনা অন্যতম ভয়াবহ ট্রাজেডি হলেও বিচার নিয়ে রয়েছে ধীরগতি।
গত দুই বছরে মাত্র চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষী না আসাকে বিচারে ধীরগতির মূল কারণ বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষে নতুন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী বলছেন, বিচারে গতি আনতে তারা কাজ করবেন।
মামলাটি বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহানের আদালতে বিচারাধীন। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের নামে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার শুরুর নয় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সাক্ষ্যগ্রহণে অগ্রগতি খুব সামান্য। রাষ্ট্রপক্ষের মোট ১০৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গত দুই বছরে মাত্র চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ গত ২২ অক্টোবর মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। তবে ওইদিন রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি। তাই আদালত আগামী ২৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
দেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১২ সালের ২৫ নভেম্বর আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় অভিযোগ আনা হয়। তদন্তের পর ২০১৩ সালের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক একেএম মহসিনুজ্জামান খান ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, তাজরীনের মালিক দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আক্তার, লোডার শামীম, স্টোর ইনচার্জ (সুতা) আল আমিন, সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি সুপার ভাইজার আল আমিন, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, অ্যাডমিন অফিসার দুলাল উদ্দিন, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনোয়ারুল, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জুর ও কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান দুলাল।
ওই ১৩ আসামির মধ্যে চারজন পলাতক এবং বাকি নয়জন জামিনে আছেন। পলাতক আসামিরা হলেন, মোবারক হোসেন মঞ্জু, রানা ওরফে আনারুল, শামিম মিয়া ও আল আমিন।
দীর্ঘ সময়েও মামলা শেষ না হওয়ায় বিচার ও ক্ষতিপূরণের আশা ছেড়ে দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শ্রমিকরা অভিযোগ করছেন, সাক্ষ্য দিতে আদালতে গেলে তাদের হুমকি দিচ্ছেন গার্মেন্টসের মালিক দেলোয়ার ও তার স্বজনরা। তাই অনেক শ্রমিক পরিবারসহ আশুলিয়া এলাকা ছেড়ে দিয়েছেন।
রাষ্ট্রপক্ষ অভিযোগ করছে, শ্রমিকরা সাক্ষ্য দিতে না আসায় মামলার বিচারেও অগ্রগতিও হচ্ছে না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি বলেন, রাষ্ট্রপক্ষে আমি নতুনভাবে যোগ দিয়েছি৷ যোগদানের পর মাত্র একটি তারিখ পার হয়েছে। সেদিন কোনো সাক্ষী আসেনি। আমরা দ্রুত মামলার বিচারকাজ শেষ করার বিষয়ে সচেষ্ট থাকব।
সাক্ষী না আসার কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই মামলার সাক্ষীরা অধিকাংশ গার্মেন্টস শ্রমিক। তারা যেহেতু দিন মজুর, সেহেতু চাকরির কারণে তাদের ঠিকানা বারবার বদল হয়। রাষ্ট্রপক্ষ থেকে বারবার সমন দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা গার্মেন্টসে চাকরি করেন, তাদের কাছে সমন পৌঁছালেও বিভিন্ন কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হতে পারছেন না।
তিনি আরও বলেন, আমরা সাক্ষীদের ট্রেস করতে পারলে অবশ্যই গার্মেন্টস মালিকদের নোটিশ পাঠাতাম। রাষ্ট্রীয় খরচে সাক্ষীদের আদালতে আনার ব্যবস্থাও করতাম। কিন্তু আমরা তাদের সঠিক ঠিকানায় খুঁজে পাচ্ছি না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, সাক্ষ্য হাজির করে খুব শিগগিরই সাক্ষ্যগ্রহণ শেষ করে পরবর্তী কার্যক্রমের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।
মামলায় দীর্ঘসূত্রতার কারণে আসামিরা হয়রানির শিকার হচ্ছে বলে দাবি আসামিপক্ষের আইনজীবীদের।
আসামি দুলাল, হামিদুল, আনিস ও আল আমিনের আইনজীবী রোকেয়া বেগম বলেন, এ মামলায় বেশিরভাগ সাক্ষী আদালতে ভুল সাক্ষ্য দিয়েছে। তদন্ত প্রতিবেদনও সঠিক না। দীর্ঘদিন মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। আর যদি সাক্ষী আসে তবে মামলার সুরাহা হওয়া প্রয়োজন। কারণ আসামিদের চাকরি ফেলে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। যারা সাক্ষ্য দিয়েছেন তারাও আমার আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেননি। আইনগত দিক বিবেচনা করে মামলা নিষ্পত্তি হলে তারা নির্দ্বিধায় খালাস পাবেন বলে আমাদের আশা।
তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ারের আইনজীবী হেলেনা পারভীন জানান, আমরাও চাই মামলাটি দ্রুত বিচার শেষে হোক। বিচার যতই দেরিতে শেষ হবে ততই উভয়পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রপক্ষ ঠিকমতো সাক্ষীদের আদালতে হাজির করতে পারছেন না। এজন্য সাক্ষ্যগ্রহণও শেষ হচ্ছে না। দীর্ঘদিন মামলাটি চলমান থাকায় আসামিরা মানসিক ও আর্থিকভাবে কষ্ট পাচ্ছেন। মামলাটি দ্রুত নিষ্পত্তি হলে আসামিরা ন্যায়বিচার পাবেন।
তিনি বলেন, মামলার তদন্ত প্রতিবেদনেই এসেছে, এটা একটি দুর্ঘটনা মাত্র। কেউ কি আর ইচ্ছে করে ২৫০/৩শ কোটি টাকার সম্পত্তি নষ্ট করবে। আশা করি, মামলাটির রায় ঘোষণা হলে মালিক-কর্মকর্তা-শ্রমিক সবাই খালাস পাবেন।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
