বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

ঢাকায় বেলজিয়ামের রানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন

বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন

তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় একটি স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন ঘিসলেইন ডি’উডেকেম ডি’আকোজ জাতিসংঘের মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়মিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হয়ে বাংলাদেশ সফর করবেন।

সফর শেষে ৮ ফেব্রুয়ারি (বুধবার) বেলজিয়ামে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

এই বিভাগের আরো খবর