ডেনমার্কের নারীকে নিয়ে তথ্য দিলেন সাইফের বাবা: সাইফ এখন ডেনমার্কে
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯
স্বামী ও সন্তানের অধিকার আদায়ে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা ২৯ বছর বয়সী নাদিয়া যখন সন্তান কোলে নিয়ে গ্রামের বাড়ি হাজির হন তখন তাকে স্ত্রী হিসেবে বাবা-মা ও এলাকাবাসীর কাছে পরিচয় করিয়ে দেন ডেনমার্ক প্রবাসী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের মফিজ মেম্বারের ছেলে সাইফ।
স্ত্রী সন্তান নিয়ে দুপুরের খাবারের পর একটি ভাড়া করা প্রাইভেটকার নিয়ে কুমিল্লা শহরের উদ্দেশ্যে এলাকা ছাড়েন তারা। এসব তথ্য জানান সাইফের বাবা মফিজুল ইসলাম মেম্বার।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে একান্ত আলাপচারিতায় তিনি জানান, তার পাঁচ ছেলের মধ্যে সাইফ সবার ছোট। সে প্রথমে সাইপ্রাস, পরে বুলগেরিয়া এবং সর্বশেষ ১০-১২ বছর আগে ডেনামার্ক যায়।
অপর চার ছেলের মধ্যে দুজন বাহরাইন, একজন সৌদি এবং একজন দেশে। দুই মেয়ে বিবাহিত। তিনি বলেন, দুবার হজ করেছি। ৭৭ বছর বয়সে অনেকের বিচার করেছি। আজ নিজের ছেলের বিচার আমার ওপর।
তিনি আরও বলেন, ‘আমি কোনো তথ্য গোপন করিনি, করবও না। আমার ছেলে যখন ডেনমার্ক ছিল তখন জানিয়েছিল সে বিয়ে করেছে। কিন্তু চার মাস আগে যখন দেশে আসে তখন বউ সঙ্গে আনেনি।
এরই মধ্যে জানতে পারি সে (সাইফ) কুমিল্লা কোটবাড়ি বিয়ে করেছে। ওই বিয়ে সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। এসব বিয়ে করতে বাবা-মায়েরও দরকার হয় না।
ডেনমার্কের বউ প্রসঙ্গে তিনি বলেন, কোনো এক রোববার সকালের দিকে একটি ভাড়া করা গাড়িতে কোলে সন্তান নিয়ে বাড়ি আসে বউ পরিচয়ে এক মহিলা। এ সময় স্ত্রী ও সন্তান হিসেবে সাইফ ওই মহিলাকে পরিচয় করিয়ে দেয়।
দুপুরে একসঙ্গে খাবারের পর ওরা শহরের উদ্দেশ্যে একটি ভাড়া প্রাইভেটকারে গ্রাম ছাড়ে। এরপরের ঘটনা তিনি কিছুই জানেন না বলে জানান। সাইফ এখন দেশে নাকি ডেনমার্ক তাও তিনি জানেন বলে জানান।
স্ত্রীর ৫০ হাজার ইউরো নিয়ে দেশে ফিরে আসা প্রসঙ্গে সাইফের বাবা জানান, অপর চার ছেলের টাকায় তার সংসার চলে। সাইফ মাঝে মধ্যে মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা দিত। বউয়ের টাকা নিয়ে সাইফ দেশে আসার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
এর আগে গত সোমবার সকালে স্বামীর খোঁজে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসেন নাদিয়া। গ্রামের বাড়ি গিয়ে তিনি অনেকটা তোপের মুখে পড়লে সাইফ তার স্ত্রী সন্তানদের নিয়ে বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার মহাসড়কের পাশে হোটেল নূরজাহানের ৩০৯ নম্বর কক্ষে ওঠেন।
সোমবার রাতে হোটেল নূরজাহানে অবস্থানের পর সাইফের বন্ধুবান্ধব মহলে জানাজানি হলে সেখান থেকে স্ত্রীকে নিয়ে সাইফ যান নগরীর রেসকোর্স এলাকায় হোটেল রেডরফ ইনে। পরে মঙ্গলবার সকালে বউকে হোটেলে রেখে পালিয়ে যান সাইফ। সাইফ ইন্টারনেটে নাদিয়াকে কল দিয়ে জানান, সে ডেনমার্ক চলে গেছে।
এদিকে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান ও নাঙ্গলকোট থানা পুলিশের ওসি মামুনুর রশীদ হোটেল রেডরফ ইনে গিয়ে নাদিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি বিশেষ টিম তাকে বিমানবন্দরে পৌঁছে দেয়।
নাঙ্গলকোট থানা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, এ ঘটনায় নাদিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার রাত ৩টার ফ্লাইটে তিনি ডেনমার্ক চলে গেছেন।
তিনি আরও জানান, সাইফ দেশে আসার পর নাদিয়ার সঙ্গে মোবাইল, ফেসবুক, ইমোসহ সব যোগাযোগ বন্ধ করে দেয়ায় সে স্বামীর খোঁজে দেশে আসে বলে পুলিশকে জানিয়েছেন।
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
