ডিআরইউ’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান কমিটি গত এক বছরের কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনের রাস্তায় এ সাধারণ সভার আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, গত এক বছরে ১০ জন সদস্য প্রাণ হারিয়েছেন। তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আর্থিক আয় বিবরণীতে জানানো হয়, গত ২৭ নভেম্বরের অডিট বিবরণী অনুযায়ী বিদায়ী বছরে ডিআরইউ আয় করেছে মোট ৩ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৯০ টাকা। ব্যয় হয়েছে মোট ৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৯২০ টাকা। এ বছর ঘাটতির পরিমাণ মাত্র ৪ লাখ ২ হাজার ১৩০ টাকা। গত বছর একই সময়ে আয় ছিল ২ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৭৯ টাকা। সেই হিসাবে এ বছর আয় বেড়েছে ৮০ লাখ ৮৩ হাজার ২১১ টাকা। আগের বছর খরচ ছিল ৩ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৬৫ টাকা।
অডিট রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ২৭ নভেম্বর পর্যন্ত ১৬ লাখ ৯৩ হাজার ৭৮৬ টাকা ঘাটতি ছিল। তবে এ বছর ঘাটতির পরিমাণ অনেক কমানো হয়েছে। অডিট রিপোর্ট অনুযায়ী, ঘাটতি থাকলেও হাতে নগদ আছে প্রায় ৭ লাখ টাকা।
সভায় ডিআরইউর সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের দ্বিতীয় তলায় ছোট একটি রুমের মধ্যে দীর্ঘদিন ধরে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে আসছে। বর্তমান কার্যনির্বাহী কমিটি সদস্যদের সহযোগিতায় একই ভবনের চারতলায় বিশাল আকৃতির একটি ফ্লোরে অফিস স্থানান্তর করা হয়। ১০ আগস্টের পর থেকে নতুন কার্যালয় ব্যবহার শুরু হয়। যে অফিসটি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বর্তমান কার্যনির্বাহী কমিটি। নতুন কার্যালয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অফিস রুমের আলাদা ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ের জন্য পৃথক রুমের পাশাপাশি সম্পাদকদের বসার পৃথক রুমের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভবনের পেছনে ডিআরইউর তিন নম্বর ভবন উদ্বোধন করা হয়। সেখানে স্টিল স্ট্রাকচারের পাঁচ তলা ভবন পরিকল্পনা করা হয় এবং নকশা তৈরি করা হয়েছে। এ ভবনের নিচ তলায় কমার্শিয়াল, দ্বিতীয় তলায় নামাজের স্থান এবং তৃতীয় তলায় অবস্থা রেখে নকশা প্রণয়ন করা হয়েছে। বাকি দুটি ফ্লোরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্টাফদের থাকার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, দায়িত্বের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে সংগঠনের সব কার্যক্রম পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা মনে করি, আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সময়, মেধা, শ্রমে প্রিয় সংগঠনের সামগ্রিক কর্মকাণ্ডে কিছুটা হলেও নতুন মাত্রা যোগ করতে পেরেছি। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অচিরেই ডিআরইউ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। আমাদের কমিটি যেটুকু সাফল্য অর্জন করেছে তার সবটুকু কৃতিত্ব আপনাদের।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি সফিকুল ইসলাম সামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ। এ ছাড়া ডিআরইউর সিনিয়র সদস্যসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
