শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০  

ঠাকুরগাঁওয়ে সদর  উপজেলায় মটর সাইকেল ও  ইজিবাইকের মুখোমুখি  সংঘর্ষে   রুবেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।তার বাড়ি নীলফামারী জেলার কানচনচ্ঙগা ইউনিয়ন চওড়া বড়গাছা গ্রামে। এ সময় মোটর সাইকেলে থাকা আরও দুই আরোহী সামিউল ও আরমান  আহত হয়।  শনিবার দুপুরে  সদর উপজেলার গড়েয়া হাটের পূর্বপাশে  ঝাড়বাড়ী - ঠাকুরগাঁও  সড়কে  দিকে এ দুর্ঘটনা ঘটে । 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রুবেল  নীলফামারী থেকে ঠাকুরগাঁও আসার পথে একটি দ্রুত গামী ইজিবাইক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সে ছিটকে পড়ে যায়।  এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার লাশ মর্গে রয়েছে ময়না তদন্তের পড়ে পরিবারের কাছে হস্তান্ত করা হবে।

এই বিভাগের আরো খবর