শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৭

ঠাকুরগাঁওয়ে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খুন, ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

পাওনা টাকা চাওয়ায় খুন করা হয়েছিল  ফল ব্যবসায়ী আশরাফ আলীকে।  প্রেস ব্রিফিং এ  এমনটাই জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত  পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন। বুধবার বিকেলে এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতারে পর ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গ্রেফতারকৃতরা হলেন কোসারানীগঞ্জ ইউনিয়নের  ভামদা গ্রামের গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, জগথা গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকন, দূর্গাপুর  গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল জানান,ফল ব্যবসায়ী নিহত আশরাফ আলী  সাদ্দম হোসেন কে ৫ লক্ষ টাকা ধার দেয়। টাকার জন্য বার বার চাপ দিলে পরিকল্পিত ভাবে ওই ব্যবসায়ীকে   সাদ্দামের  অফিসে  ডেকে প্রথম লাঠি দিয়ে আঘাত করে  এর পর গলা চেপে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাশ ফকিরগঞ্জ-গোগর পাকা সড়কের খটিশংগা এলাকায় ফেলে পালিয়ে যায় তারা। এর জেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রযুক্তির ব্যবহার করে বুধবার তাদের গ্রেফতার করে পুলিশ।

উল্ল্যেখ্য সোমবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলায় সড়কের পাশে  ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই উপজেলার কোষারানীগঞ্জ ইউপির দলপতিপুর গ্রামের কালু মোহাম্মদের ছেলে।

প্রেস ব্রিফিং এর আরও উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) মোসফেকুর রহমান,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদিব কুমার রায়,সদর থানার  অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম,প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। এ ছাড়াও জেলার  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর