শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৩

টঙ্গীতে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

 

গাজীপু‌রের টঙ্গীতে হাইও‌য়ে পু‌লি‌শ সুপারের কার্যালয় আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্প‌তিবার সকাল ৭টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় হাইওয়ে পু‌লিশ সুপার আলী আহমেদ খানের অফিস রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সা‌র্ভিসের সি‌নিয়র কর্মকর্তা ইকবাল হাসান জানান, সকালে আগুন লাগার খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের দু‌টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
 
পু‌লিশ সুপার আলী আহমেদ বৃহস্পতিবার দুপুর সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এই বিভাগের আরো খবর