শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৫

টংগীতে যুবলীগের চেয়ারম্যানের শেখ ফজলে শামস পরশের জম্মদিন পালন

মোসাদ্দেক হোসেন ঈমন রাফি

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকাররের ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে আলােচনা সভা,মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার পূর্ব আরিচপুর বউ বাজার মােসলেম উদ্দিন সরকার বাড়ি রােড এলাকায় লাভ বাংলাদেশ মিশন, টঙ্গী চার্চ এন্ড স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  জন্মদিন উপলক্ষে আলােচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আমান উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী মাে: শাহ আলম, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসিফ, লিটন সরকার মিশু, সােহাগ মিয়া, খােরশেদ আলম,মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় লিটন উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ যুবলীগের অভিভাবক কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ভাইয়ের আজ জন্মদিন, জন্মদিন উপলক্ষে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাই। পাশা পাশি দোয়া করি পরম করুণাময় আল্লহতালা যেন সর্বদা তাকে সুস্থ রাখেন।  

এই বিভাগের আরো খবর