শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৯

ঝালকাঠির ভাসমান পেয়ারা অঞ্চলে ই-কমার্স প্লাটর্ফম তৈরীর উদ্যোগ-পলক

মোঃ রুবেল খান, ঝালকাঠি প্রতিনিধি।

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান হাট-বাজার আর পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঝালকাঠির ভাসমান পেয়ারা অঞ্চলে ই-কমার্স প্লাটর্ফম, এটুআইয়ের আওতায় এক সপ এক সেবা, অনলাইনে পেয়ারা-আমড়া বেচাকেনাসহ তথ্য প্রযুক্তি সেবায় বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।


প্রতিমন্ত্রী জুনায়েদ আহদেম পলক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক এবং কৃষি বান্ধব সরকার। গত ১০ বছরে সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে ব্যপক পদক্ষেপ গ্রহণ করেছেন। ঝালকাঠির ভীমরুলির ভাসমান বাজার প্রসঙ্গে তিনি বলেন, এখানকার কৃষক যাতে ন্যায্য দাম পান সেজন্য ই-কমার্স প্লাটফর্ম করে দেয়া হবে। ভিমরুলি গ্রামে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় এনে কৃষকদের জন্য কৃষি পরমর্শ এবং পর্যটকসহ সকলের জন্য সব রকমক ইন্টানেটের সুবিধা দেয়া হবে। সেই সাথে ভাসমান বাজারের পেয়ারা এবং আমড়াকে অনলাইন মার্কেট প্লেসে নিয়ে যাওয়ারও পরিকল্পনার কথা বলেন প্রতিমন্ত্রী। মন্ত্রী ভীমরুলি খালে নৌকায় চড়ে ভাসমান বাজার, পেয়ারা বাগান ঘুরে দেখন। এসময় উল্লেখযোগ্য কৃষি ঝালকাঠির সুস্বাদু আমড়ার স্থানীয় হাট-বাজারও পরিদর্শন করেন। প্রতিমন্ত্রীর সাথে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারও উপস্থিতি ছিলেন। প্রতিমন্ত্রী ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে শেখ কামাল আইসিটি ট্রেনিং সেন্টারের জন্য প্রস্তাবিত জমিও পরিদর্শন করেন। পরে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার আইসিটি বিষয়ক কমিটির এক সভায় মন্ত্রী যোগ দেন। এ সময় প্রতিমন্ত্রী ঝালকাঠি জেলার বিভিন্ন আইসিটি প্রকল্পের খোজ খবর নেন। সভায় তিনি বলেন, বর্তমান বিশ্বে  ইন্টারনেট পাওয়ার সংযোগ অধিকারকে ৬ষ্ঠ মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ অন্ন,বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা এই ৫টি মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হলে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইসিটি বিভাগের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর