শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৭

ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৭ লক্ষাধিক টাকার চেক বিতরণ

ঝালকাঠি জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঝালকাঠিতে বুধবার (১৫ জুলাই ২০২০) ১৪৯ জন ইমাম-মুয়াজ্জিন ও অসহায় মানুষের মাঝে সাত লক্ষাধিক টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
এরমধ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট তহবিল থেকে ৯২ জন ইমাম-মুয়াজ্জিনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও আয়বর্ধকমূলক কাজের জন্য ১৬ জন ইমাম-মুয়াজ্জিনকে ১২ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। এছাড়া যাকাত ফান্ড থেকে ৪১ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষকে আর্থিক সহায়তা বাবদ মাথাপিছু এক হাজার ছয় শত টাকা দেয়া হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্টদের হাতে চেক তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। 
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবদুল হাই নিজামী ও ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল কাইউম বিশেষ অতিথি ছিলেন।

এই বিভাগের আরো খবর