শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৬

জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজিং মেশিন জব্দ ও ধ্বংস

সারমিন আক্তার

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের বামুনজী বিল হতে বালু উত্তোলনের অভিযোগে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ড্রেজিং মেশিন ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম এবং তিতপল্লা ইউনিয়নের কামালখান মোড়ে স্থানীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ড্রেজিং মেশিন জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম বলেন, অবৈধ ভাবে এ সকল ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল যা সরকারী আইনে সম্পূর্ন ভাবে নিষিদ্ধ। তাই ড্রেজিং মেশিন ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর