ছাত্রদল নেতার মাদকের সংশ্লিষ্টতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াছড়ি
নজরুল ইসলাম, গাজীপুর
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতির ছেলে ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশরাক একান্ত। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগসহ একাধিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশরাক একান্ত শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর দূর্লভপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি তার মাদক বিক্রির নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি অডিও রেকর্ড এবং এলাকাবাসীর হাতে আটক তার এক প্রতিনিধির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আটক ব্যক্তিকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, অডিও এবং ভিডিও থেকে জানা যায়, ইশরাক একান্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই মাদক ব্যবসার সাথে যুক্ত। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বর্তমান সরকারের পতনের পর মাদক ব্যবসা আরও প্রসারিত হয়েছে।
এছাড়া, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত মোড়লের সাথে ইশরাকের গভীর সম্পর্ক রয়েছে বলে জানা যায়। এই সম্পর্কের কারণে ইশরাক নিজের মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন।
শ্রীপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা মামুন হাসান জানান, "সাতখামাইর বাজারে মাদকসহ একটি ছেলেকে আটক করার খবর পেয়ে আমরা সেখানে যাই। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩০ পিস মাদক উদ্ধার করা হয় এবং জানা যায় তার সাথে ইশরাকের যোগাযোগ রয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।"
তিনি আরও জানান, আটক ব্যক্তির মোবাইল ফোন থেকে ইশরাকের নম্বর পাওয়া যায়। ফোনে ইশরাক তাকে সরাসরি ফোন না করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে বলেন এবং মাদক বিক্রির বিষয়ে কথোপকথন করেন।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত মোড়ল বলেন, "এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। ইশরাকের বিরুদ্ধে এলাকা ভিত্তিক আক্রোশ থেকে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। মাদকের সাথে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।"
অন্যদিকে, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সৈকত অভিযোগকে সত্য বলে দাবি করেন। তিনি বলেন, "ঘটনাস্থলে উপস্থিত থেকে আমি নিশ্চিত হয়েছি যে ইশরাক মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। তার কণ্ঠস্বর অডিও রেকর্ডেও স্পষ্টভাবে পাওয়া গেছে।"
এই বিষয়ে ইসরাক একান্তর কাছে জানতে চাইলে তিনি বলেন,রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যে ছেলেকে তারা ধরেছে তাকে দিয়ে জোরকরে আমার নাম বলানো হয়েছে।আমি কোন ভাবেই মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি।
স্থানীয়দের দাবি বরমী ইউনিয়নের সাধারণ জনগণ এবং ছাত্রদলের নেতারা ইশরাকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়নে মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
