চান্দিনায় তহসিলদারের বিরুদ্ধে ভূমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।।
প্রকাশিত: ৩০ জুন ২০২০
কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ফারুক আহাম্মদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভূমি দখল ও মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে কুমিল্লার চান্দিনা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মনু মিয়া ও তার পরিবারের সদস্যরা। সম্প্রতি একে একে মুখ খুলতে শুরু করেছেন হয়রানির শিকার অন্যান্য ভুক্তভোগীরাও। ফারুক আহাম্মদের উৎপীড়ন থেকে পরিত্রাণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্র জানায়, চান্দিনা পৌর এলাকার ছায়কোট গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মোঃ মনু মিয়ার বসতবাড়ির পাশে গত ২০ বছর পূর্বে ২৬ শতক জায়গা ক্রয় করেন একই উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ফারুক আহাম্মদ। তিনি গল্লাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) হিসেবে কর্মরত থাকার সুবাদে ম্যাপ পরিবর্তন করে মনু মিয়ার পৈত্রিক সম্পত্তির এক দাগে ৯ শতক এবং রেকর্ড পরিবর্তন করে অপর দাগে ৪ শতক জায়গা অবৈধ ভাবে দখল করেছেন বলে মনু মিয়ার অভিযোগ। এ বিষয়ে গত ২০১৯ সালে ৩১ জানুয়ারি মনু মিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যরা (ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিকগণ) বাদি হয়ে কুমিল্লার চান্দিনা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। যা এখনো চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে একই বছরের ২১ ফেব্রুয়ারি অভিযুক্ত ফারুক আহাম্মদ বাদি হয়ে মনু মিয়া, তার ছেলে কুমিল্লা আইন কলেজের ছাত্র ইকবাল হোসেন ও প্রবাসী মোস্তফা কামালের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে একই বছরের ১৫ জুলাই পুনরায় ফারুক আহাম্মদ বাদি হয়ে মনু মিয়া ও তার ছেলে ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরপর দুইটি মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার হওয়ায় আতঙ্কে দিনাতিপাত করছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে ফারুক আহাম্মদ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে কামাল হোসেন ভূঁইয়া, আব্দুল মজিদ ভূঁইয়ার ছেলে ইউনুছ ভূঁইয়া, আব্দুল হাকিমের ছেলে ইব্রাহিম, নুরুল হক চৌধুরীর ছেলে মামুন চৌধুরী, মৃত বকুল চৌধুরীর ছেলে সামিম চৌধুরী, মৃত আব্দুল হক মজুমদারের ছেলে পলাশ মজুমদার ও অমূল্য চন্দ্র ভৌমিকের ছেলে চন্দন ভৌমিক। ফারুক আহাম্মদ নিজেই সরকারি পুকুরের মাছ বিক্রি করে তাদের বিরুদ্ধে মাছ চুরির মিথ্যা অভিযোগে মামলা করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হোসেনপুর গ্রামের বাসিন্দারা। তারা জানান, ফারুক আহাম্মদ অত্যন্ত চতুর প্রকৃতির। তিনি গল্লাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সুবাদে বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তার যাতায়াত রয়েছে। এরই প্রেক্ষিতে তিনি স্থানীয় জনসাধারণকে মিথ্যা মামলা এবং বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিয়ে হয়রানি করে আসছেন।
ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন, ‘ফারুক আহাম্মদ শুধু জাল দলিল ও রেকর্ড পরিবর্তনের মাধ্যমে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করেই ক্ষান্ত হননি। পরপর দুইটি মিথ্যা মামলা দিয়েও আমাদেরকে হয়রানি করেছেন। তিনি অত্যন্ত সুকৌশলে ড্রেনেজ ব্যবস্থার কথা বলে স্থানীয় গরীব কৃষকদের থেকে স্বাক্ষর আদায় করে তা মিথ্যা চাঁদাবাজি মামলায় প্রমাণ হিসেবে পেশ করেছেন। যা বিজ্ঞ আদালত প্রত্যাখ্যান করেছে। ব্যক্তিগত ভাবে ফারুক আহাম্মদ খুবই চতুর। তার চতুরতার কাছে আমরা নিরীহ। তিনি শুধু মামলা করেই ক্ষান্ত হননি। আমাদেরকে বিভিন্ন ধরণের হুমকি-ধমকিও দিচ্ছেন। একজন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার অঢেল সম্পত্তি এবং ক্ষমতার দাপট নিয়ে আমাদের স্থানীয় জনসাধারণের মাঝে কৌতুহল বিরাজ করছে। তার দুই ছেলে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, রাজধানীতেও তার ক্রয়কৃত জায়গা রয়েছে। যা একজন নিম্ন পর্যায়ের সরকারি কর্মকর্তার সৎ উপার্জন দ্বারা অসম্ভব। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মানুষকে প্রতিনিয়ত র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে আসছেন। তার উৎপীড়ন থেকে পরিত্রাণের জন্য আমরা মাননীয় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।’
ভুক্তভোগী কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি হোসেনপুর আশ্রাফিয়া কওমিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি। মাদরাসার পাশ্ববর্তী সরকারি পুকুরটি গত কয়েক বছর ধরে অবৈধ ভাবে ভোগ করে আসছেন গল্লাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ফারুক আহাম্মদ। ২০১৮ সালের অক্টোবর মাসে তিনি পুকুরের সকল মাছ বিক্রি করার পরে আমাদের মাদরাসার কয়েকজন ছাত্র ওই পুকুর থেকে কিছু মলা-ঢলা মাছ ধরে। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা ইউনুছ ভূঁইয়া, সহকারী শিক্ষক কারী ইব্রাহিম ও আমার বিরুদ্ধে মাছ চুরির মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে আমাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যাবতীয় অভিযোগ অস্বীকার করে চান্দিনার গল্লাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ফারুক আহাম্মদ বলেন, ‘আমি খরিদসূত্রেই ওই জায়গার মালিক। একজন সরকারি ভূমি কর্মকর্তা হয়ে আমার পক্ষে অবৈধ ভাবে কিছু করা সম্ভব না।’ স্থানীয়দেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রসঙ্গে জানতে চাইলে ফারুক আহাম্মদ বলেন, ‘আমি সত্য অভিযোগের আঙ্গিকেই মামলা দায়ের করেছি। বরং তারাই আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।’
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
