শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৪

চট্টগ্রামে ভাড়া বাসায় মা-ছেলে খুন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০  

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একটি বাসায় ঢুকে মা ও ছেলেকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানাধীন রমজান আলী সড়কের সেরেস্তাদার শরাফত আলীর ভাড়া ঘর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহত দুজন হচ্ছে গুলনাহার বেগম (৩৩) ও তাঁর শিশু ছেলে মো. রিফাত (৯)। তারা আধাপাকা ওই ঘরে ভাড়া থাকতেন। নিহত গুলনাহার অন্যের বাসায় কাজ করতেন। তাঁর মেয়ে পোশাক কারখানায় কাজ করেন। ঘটনার সময় মেয়ে কারখানায় ছিলেন। একই বাসায় ফারুক নামের একজন ব্যাচেলর সাত মাস ধরে আছেন। ঘটনার পর ফারুককে খুঁজছে পুলিশ।

চান্দগাঁও থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। টিনশেডের সেমিপাকা একটি ঘরের ভেতর সংযুক্ত শৌচাগারে পড়ে ছিল গুলনাহারের লাশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর মেঝেতে পড়ে ছিল নয় বছরের শিশুটির লাশ। তার গলা কাটা ছিল।

সিএমপির উপকমিশনার বিজয় বসাক জানিয়েছেন, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। আসামিদের ধরতে কাজ শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর