গাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫
“ভাবনার শক্তিতে গড়ে ওঠা, গৌরবের লক্ষ্যে প্রতিযোগিতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। উৎসবমুখর পরিবেশে গতকাল ২ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের মোট ৮টি দল অংশ নেয়। চার রাউন্ডের ট্যাবুলেশন শেষে সেরা চারটি দল সেমিফাইনালে ওঠে। উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পর ফাইনালে মুখোমুখি হয় কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের দল ‘থ্রি মাস্কেটিয়ার্স’ এবং বন ও পরিবেশ অনুষদের ‘সংশপ্তক’।
ফাইনাল পর্বে ‘এলডিসি থেকে উত্তরণ বিলম্বিকরণ জাতীয় স্বার্থের পরিপন্থী’ শীর্ষক সাংসদীয় মোশনে দুই দলই উপস্থাপন করে যুক্তি-তর্ক ও বিশ্লেষণভিত্তিক চমৎকার লড়াই। প্রতিটি বক্তব্যে ফুটে ওঠে তরুণ ডিবেটারদের মেধা, প্রজ্ঞা ও যুক্তিবোধ।
তীব্র লড়াই শেষে বিচারকদের মূল্যায়নে বিজয়ী হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’ দল।ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ‘সংশপ্তক’ দলের আন্না মারিয়া ফাল্গুনী ডিবেটার অব দ্য ফাইনাল হন ‘থ্রি মাস্কেটিয়ার্স’ দলের ফাতেমা তুজ জোহরা ফাইনাল রাউন্ডে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মেহেদী হাসান। বিচারকের দায়িত্বে ছিলেন সাবেক সহ-সভাপতি মোস্তাকিম বিল্লাহ, মাহবুব হাসান রিফাত, সাবেক সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম শাফি এবং ডুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। পুরো অনুষ্ঠান সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
ফাইনাল ম্যাচ উপভোগ করে উপাচার্য তার বক্তব্যে বলেন,
“বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, যৌক্তিক সমালোচনামূলক চিন্তা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাকৃবির শিক্ষার্থীরা যে বুদ্ধিবৃত্তিক পরিপক্বতার পরিচয় দিয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।”
এরপর তিনি বিজয়ী দলসহ সকল অংশগ্রহণকারীর হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। অতিথিবৃন্দ আয়োজনের পেশাদারিত্ব, শিক্ষার্থীদের যুক্তিকৌশল ও প্রস্তুতির প্রশংসা করেন।
সবশেষে, এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
