শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৫

গাইবান্ধায় ১’শ দোকান আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাটে অন্তত ১’শটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, দুপুর দেড়টার দিকে বাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা বাজারের চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাইবান্ধা, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে আসে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে হাটের কাপড়, লেপ-তোষক, মুদি দোকান, কসমেটিকস, স্বর্ণের দোকানসহ অন্তত ১’শ দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মমিনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত হয়েছে।

এই বিভাগের আরো খবর