শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪

করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিয়ার রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে তিনি খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে তিনি অসুস্থ হলে করোনা পরীক্ষায় গত ২১ আগস্ট তার পজিটিভ রিপোর্ট আসে। 

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, মতিয়ার রহমার করোনা উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট খুলনার গাজী মেডিকেলে ভর্তি হয়। পরে করোনা পরীক্ষায় গত ২১ আগস্ট তিনি পজিটিভ হন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, কোভিড-১৯ আক্রান্তে মৃত্যু ডাক্তার মতিয়ার রহমানকে সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দাফন করা হবে।

এই বিভাগের আরো খবর