একটি আলোকিত জাতি গড়ার মূল কারিগর শিক্ষক: আবুল কালাম আজাদ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২৪
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, সততা, নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি হলো সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। আর এ নৈতিক দায়িত্বটুকু পালন করছেন শিক্ষকরা। শিক্ষকরাই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন।
শনিবার (২ মার্চ) দুপুরে দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার উদ্যােগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, আপনারা অনেক দাবির কথা বলেছেন, আমি আপনাদের দাবিগুলো মহান সংসদে উপস্থাপন করার চেষ্টা করব। দেবিদ্বারে অনেক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, আমি চেষ্টা করব যে ভবনগুলো অত্যাধিক ঝুঁকিপূর্ণ সেগুলো নতুন ভবন তৈরী করার জন্য। পর্যায়ক্রমে সবগুলো ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করা হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আপনারা বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করুন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত আছে, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে। শিক্ষক দরদি মন নিয়ে শিক্ষা দিতে হবে। আপনারাই সমাজের পরিবর্তন করতে পারবেন, শ্রেণিকক্ষে শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদান ও শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকরা সে মেরুদণ্ডের নির্মাতা। নৈতিক বিচারে শিক্ষকতার চেয়ে সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা আর নেই। তাই মানসম্মত শিক্ষাদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন শিক্ষক দ্বারা সব শিক্ষার্থীর শিক্ষাদান নিশ্চিত করতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে দেবিদ্বারকে স্মার্ট দেবিদ্বার গড়ে তোলা সম্ভব।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আবদুর রহমান ও সহকারি শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিগার সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য হাজী তুহিন, কুমিল্লা উত্তর জেলা ন্যাপের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাকুর রহমান (ফুল মিয়া), উপজেলা মৎসজীবিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. মুজিবুর রহমান, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, ভৈসেরকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার সাথী, গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাকারিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
