আরটিভিতে শুরু হচ্ছে ইয়াং স্টারের প্রচার
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১
সপ্তাহে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে গলা ছেড়ে গাও স্লোগান নিয়ে আয়োজিত 'ইয়ং স্টার'।
এছাড়াও অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শাে-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও এ অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় আজ ২২ নভেম্বর বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়ােজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, আরটিভির হেড অব প্রােগ্রাম দেওয়ান শামসুর রকিব, আরটিভির হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘােষ।
আয়োজনটির পৃষ্ঠপোষক ড্যানিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মাে. মােশারফ হােসেন ভূঁইয়া ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাে. হাবিবুর রহমান চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন 'ইয়াং স্টার' -এর তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শী এবং এই রিয়েলিটি শাে-এর উপস্থাপক মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।
সংবাদ সম্মেলনে জানানাে হয় আরটিভি আয়ােজিত তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শােটির স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে ১৭নভেম্বর।
সােহাগ মাসুদের প্রযােজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযােগীরা আবেদন করেন। এরমধ্য থেকে নিয়ম অনুযায়ী মােট ৫ হাজার প্রতিযােগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়।
পরবর্তীতে এর বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই করে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য মােট ১৫০ জনকে আমন্ত্রণ জানানাে হয়।
নির্বাচিত ১৫০জন প্রতিযােগিকে নিয়ে রাজধানীর তেঁজগাও-এ অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় ১৫ নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এই রাউন্ডে প্রতিযােগীরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন।
১৫০ জন প্রতিযােগীর মধ্য থেকে স্টুডিও অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পেয়েছে মােট ৮১ জন প্রতিযােগী যারা লড়বে পরবর্তী
রাউন্ডে।
সংবাদ সম্মেলনে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, 'সবাইকে ধন্যবাদ চমৎকার এই আয়োজনের সঙ্গে যারা জড়িয়ে আছেন। সবাই মিলে একটি উপভোগ করার মতো আয়োজন করেছেন। যাদের মেধা আছে কিন্তু সেই মেধা বিকাশের সুযোগ পান না তাদের জন্য আমরা এই আয়োজন করেছি।
এরইমধ্যে আমরা আয়োজনটি নিয়ে অনেক সাড়া পেয়েছি দেশে বিদেশে। এবার এটি আরটিভির পর্দায় দেখার আমন্ত্রণ জানাই সবাইকে।
আমি আশা রাখি এই আয়োজন থেকে দেশ অনেক মেধাবী সংগীত তারকা খুঁজে পাবে৷ যারা 'ইয়ং স্টার' প্লাটফর্মটি ব্যবহার করে সংগীতচর্চায় অনেক অবদান রাখবেন।'
আরটিভির হেড অব প্রােগ্রাম দেওয়ান শামসুর রকিব বলেন, 'অনেক শ্রম ও মেধার সম্মিলিত একটি আয়োজন 'ইয়ং স্টার'। আশা করছি এর প্রচার শুরু হলে সবার ভালো লাগবে। আর এ প্রতিযোগিতার সকল প্রতিযোগীকে আমি শুভেচ্ছা জানাই।'
মাে. মােশারফ হােসেন ভূঁইয়া বলেন, 'ড্যানিস আনন্দিত এই আয়োজনের সঙ্গী হতে পেরে। আশা করছি খুব উপভোগ্য হবে অনুষ্ঠানটি।'
মো. হাবিবুর রহমান চৌধুরী বলেন, 'আমরা খুব উৎসাহ নিয়ে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি৷ বাংলা গানের মেধাবীদের আমরা তুলে ধরতে চাই৷ আরটিভির এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।'
ইয়াং স্টার এর সম্মানিত বিচারক ইবরার টিপু বলেন, 'এটা অনেক বড় একটা দায়িত্ব। হাজার হাজার গান থেকে বাছাই করে সেরাদের নির্বাচন করা৷ আমি খুব আনন্দ নিয়ে কাজটি করছি। নিজেও অনেক কিছু শিখছি৷ সকল প্রতিযোগীদের অভিনন্দন জানাই।'
প্রতীক হাসান বলেন, 'এটা অনেক বড় একটা প্লাটফর্ম তাদের জন্য যারা গানকে মনে প্রাণে লালন করেন এবং তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান৷ যারা এখানে অংশ নিয়েছেন সবাই খুবই মেধাবী। সবারই সেরা হওয়ার যোগ্যতা রয়েছে। আশা করছি একটি উপভোগ্য প্রতিযোগিতা দেখবো এখানে।'
পড়শী বলেন, 'এই আয়োজনে আমার অংশ নেয়াটা দারুণ একটা অনুভূতি আমার জন্য৷ ১৩ বছর আগে আমি নিজেও এমন একটা রিয়েলিটি শো থেকে এসেছিলাম। আজ বিচারক। তাই 'ইয়ং স্টার'কে আমি মন থেকে ফিল করতে পারছি। আশা করি এই আয়োজন গানের আঙিনায় নতুন মাত্রা যোগ করবে।'
এই অনুষ্ঠানের প্রযােজক সােহাগ মাসুদ বলেন, 'ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ সংগীত প্রতিভাকে সবার কাছে তুলে ধরতেই এই আয়োজনের পরিকল্পনা। অভাবনীয় সাড়া পেয়েছি আমরা। ১২ হাজারেরও বেশি প্রতিযোগী গান পাঠিয়েছিলেন রেজিস্ট্রেশন করে। সেখান থেকে আমরা ১৫০ জনকে নিয়ে মূল পর্ব শুরু করছি।
আশা করছি সবার মন ছুঁয়ে যাবে 'ইয়ং স্টার'।
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
