‘আমার কুৎসিত অতীত কখনোই চমকের সামনে আনতে চাইনি’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪ জুলাই ২০২৪
মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। পেশায় ব্যবসায়ী চমকের স্বামী আজমান নাসির এর আগেও দুইটি বিয়ে করেছেন। যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
অভিনেত্রীর স্বামীর প্রথম দুই সংসারে সন্তানও রয়েছে। তবে সেই দুই সংসারে ভাঙনের পরই অভিনেত্রীর গলায় মালা দিয়েছেন তিনি। সম্প্রতি এক ভিডিওবার্তায় এমনটাই দাবি করেছেন চমকের স্বামী আজমান নাসির।
জানা গেছে, ২০০৮ সালে প্রথম বিয়ে করেন নাসির। তার স্ত্রীর নাম সামান্তা ইসলাম। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সেই সংসারে বিচ্ছেদ হয়।
প্রথম সংসারে ভাঙনের পর লামিয়া ফারহিন নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। সে ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে দ্বিতীয় সংসারও টেকেনি।
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় এই ব্যবসায়ীর। চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেছেন দু’জন। গেল মাসে বাগদানের পরে শ্রীলঙ্কায় উড়াল দেন এই জুটি। সেখান থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন।
তবে নিজের প্রথম দুই বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে বিপাকে পড়েছেন অভিনেত্রীর স্বামী। এক ভিডিওবার্তায় নাসির বলেছেন, নিজের অতীত নিয়ে সংবাদ প্রচারের পর স্ত্রী চমকের সামনে দাঁড়াতে পারছেন না তিনি।
আজমান নাসির বলেন, ‘আমার ডিভোর্সের অনেক পরে চমকের সঙ্গে পরিচয়। আমাদের প্রেম হয়, তারপর ইসলামি শরিয়তে বিয়ে করি।’
চমককে একজন অসাধারণ নারী দাবি করে তার স্বামী বলেন, ‘চমক একজন অসাধারণ মেয়ে, মনে হয় না তাকে কোনো পুরুষ প্রত্যাখান করবে। আমি খুব সাধারণ একজন পুরুষ, তবুও চমক আমাকে বিয়ে করেছে। এটা হয়তো আমার কোনো পূণ্যর জন্যই হয়েছে। তবুও নিউজে তাকে ছোট করা হচ্ছে।’
বিয়ে করে অপরাধ করেননি মন্তব্য করে নাসির বলেন, ‘আমার দুইটা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি এটা কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এটা করিনি। আমি বিয়ে করেছি। তবুও আপনারা যেভাবে নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশিদিন সুখে শান্তিতে থাকতে পারব। আপনারা যেভাবে বলছেন, ৯ দিনও থাকবে না সংসার। আপনারা কি এটাই চান? এটাই কি সমাধান?’
নিজের প্রথম দুই বিয়েতে প্রতারণার শিকার হয়েছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার দুইটা বিয়ে ভাঙার পরে ভরসাই নষ্ট হয়ে যায়। মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে সেটা বুঝতে পারি। তবে চমকের সঙ্গে পরিচয় হওয়ার পরে মনে হয়েছে, সব মেয়েরা একরকম হয় না।’
নিজের অতীতকে কুৎসিত মন্তব্য করে অভিনেত্রীর স্বামী বলেন, ‘আমার কুৎসিত অতীত কখনোই চমকের সামনে আনতে চাইনি। কিন্তু এখন বারবার আমার অতীত তার সামনে চলে আসছে। আমি চমকের সামনে দাঁড়াতে পারছি না। আপনারা দয়াকরে আমাদের ভালো থাকতে দিন।’
এর আগে গত মাসে নিজের বিয়ের খবর জানান চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইলো।’
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
