অপূর্ব নির্মাণশৈলীর ৫৪৭ বছরের পুরনো ঐতিহাসিক খোজার মসজিদ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪
প্রাচীন স্থাপত্যশৈলীর মসজিদগুলো শতাব্দীর পর শতাব্দী ইসলামী ঐতিহ্য বহন করে আসছে। এমনই একটি প্রাচীন মসজিদ হলো গয়ঘর ঐতিহাসিক খোঁজার মসজিদ। অপরূপ স্থাপত্যশৈলীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এ মসজিদটি মৌলভীবাজারের সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর এলাকায় অবস্থিত। মসজিদটি ৫৪৭ বছর পূর্বে সুলতান শামস উদ্দিন ইউছুফ শাহ্ এর শাসনামলে নির্মিত হয়েছিল।
অপূর্ব নকশা কারুকার্য সমৃদ্ধ মুসলিম স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন হয়ে আজও বিদ্যমান। মঙ্গলবার ২ আগস্ট বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, মৌলভীবাজার শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের উঁচু স্থানে অবস্থিত মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে তিনটি বড় দরজা এবং ছয়টি ছোট দরজা। মসজিদের ভেতরে পশ্চিম পাশের দেয়ালে রয়েছে অতি প্রাচীন কালো পাথরে খুদাই করে আরবি লেখা শিলালিপি। চুরি ঠেকাতে এবং সংরক্ষণে রাখতে এটাকে লোহার গ্রিলে বেষ্টন করে রাখা হয়েছে। মসজিদের ভেতরে পূর্ব স্তম্ভে বাঘের পায়ের ছাপ এখনো বিদ্যমান। মসজিদটি দৈর্ঘ্য ও প্রস্থে ২৪ হাত করে। মসজিদের চারপাশের ইটের গাঁথুনি ও দেয়ালগুলো অনেকটা পুরু। মসজিদের মেহরাবটি পুরোটাই দেয়ালের ভেতরে পড়েছে। মসজিদের উপরে রয়েছে ১৮ ফুট উঁচু একটি গম্বুজ এবং পরবর্তীতে মসজিদের সাথে সংযুক্ত করা বারান্দায় রয়েছে ছোট আরও তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ। প্রত্যেক গম্বুজের ভেতরে গোল অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। মূল মসজিদের গম্বুজের উপরের অংশ বেশ বড়, যা এখন সাদা টালিযুক্ত। দূর থেকেও মসজিদের দেয়ালের সাদা রঙ জ্বলজ্বল করে ভাসছে। মসজিদের মেঝে এবং বারান্দাও টালিযুক্ত। মসজিদের ভেতরের বিভিন্ন অংশে চোঁখে পড়ে নানা কারুকার্যের নিদর্শন। চুন, সুরকি, ইটের গাঁথুনি আর ভেতর ও বাইরের অপরূপ কারুকার্য মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের ওপরে গোল গম্বুজের দেয়ালে আরবিতে লেখা রয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশ্চিম দেয়ালে একটি অতি প্রাচীন কালো পাথরের লিপি রয়েছে। এলাকার মুসল্লিরা এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত এবং শুক্রবার জুমার নামাজ আদায় করেন। মসজিদের সাথে পরবর্তীতে একটি বারান্দা সংযুক্ত করা হয়েছে। এখানে মহিলারা নামাজ পড়েন, কুরআন তেলাওয়াত, তাসবিহ পাঠ করেন। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি ছোট্ট পুকুর। এখানে কয়েকটি গজার মাছকে খেলা করতে দেখা যায়। মসজিদের সীমার ভেতরে রয়েছে বিশাল একটি ঈদগাহ মাঠ। ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে এই ঈদগাহ মাঠে হাজার হাজার মুসল্লিরা অংশ নেন। মসজিদের সীমানার ভেতরের পূর্ব পাশে রয়েছে কবরস্থান। পূর্ব এবং দক্ষিণ পাশে রয়েছে ছোট্ট দুইটি গেইট। দূর থেকে মসজিদ ও কবরস্থানের বাউন্ডারির সাদা রঙ জ্বলজ্বল করে। চুন, সুরকি, ইটের গাঁথুনি আর ভেতর ও বাইরের অপরূপ কারুকার্য মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
স্থানীয় বাসিন্দা করিম মিয়া জানান, খোজার মসজিদে সংরক্ষিত শিলালিপির একটি খ- সুলতান বরবক শাহের পুত্র সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। ১৪৭৬ খ্রিস্টাব্দে হাজী আমীরের নাতি ও তৎকালীন মন্ত্রী মজলিস আলম এটি নির্মাণ করেন। সিলেটের হযরত শাহজালাল (রহ.) মসজিদ ও খোঁজা মসজিদের শিলালিপিতে উল্লেখিত মজলিসে আলম একই ব্যক্তি। মসজিদ দু'টি চার বছরের ব্যবধানে নির্মিত হয়েছিল। তবে মসজিদের পূর্ব পাশে দরজার সামনে টাইলসের ওপরে লেখা রয়েছে মসজিদের স্থাপিতকাল ৮৭১ হিজরি, ১৪৭৬ ইংরেজি এবং ৮৭৭ বাংলা এবং স্থাপিনকারীর নাম লেখা রয়েছে সুলতান শামস্ উদ্দিন ইউছুফ শাহ্।
খোঁজার মসজিদের নামকরণ নিয়ে অনেক কথাই শুনা যায়। এবিষয়ে জানতে চাইলে এলাকার বাসিন্দা ফটিক মিয়া বলেন, খোঁজা মসজিদের নামকরণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। অনেকে অনেক ধরণের তথ্য দেন। তবে সবচেয়ে প্রচলিত যে কথা, সেটা হলো বাংলার সুবেদার মানসিংহের কাছ থেকে বিতাড়িত হয়ে পলায়নের সময় পাঠান বীর খাজা ওসমান মসজিদটির এই স্থানে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে খাজা নামের অপভ্রংশ খোঁজা থেকে এর নামকরণ। খোঁজার মসজিদের মুয়াজ্জিন হাফেজ এখলাসুর রহমান বলেন, স্থানীয় প্রবীণ লোকজনের কাছ থেকে তিনি শুনেছেন, মসজিদটি ছোট একটি পাহাড়ের উপর নির্মাণ করা হয়েছিল। যখন মসজিদ নির্মিত হয় তখন এই এলাকাটি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। বিচরণ ছিল বাঘসহ বিভিন্ন বন্য প্রাণীর। তাদের ধারণা সম্ভবত সেই সময় একটি বাঘ মসজিদের রুক্ষ দেয়ালে আঁচড় দিয়েছিল। সেই চিহ্ন মসজিদের দেয়ালে এখনো বিদ্যমান রয়েছে।
তিনি বলেন, দেয়ালের ওপরে আরবি লিপি রয়েছে। এই শিলালিপিতে কি লেখা রয়েছে কেউ স্পষ্ট বলতে পারেননি। অনেক বড় বড় আলেমরা এসে এই শিলালিপি দেখেছেন, পড়ার চেষ্টা করেছেন, কিন্তু এতে কি লেখা তাদের পক্ষে পড়ে বলা সম্ভব হয়নি। ঐতিহাসিক মসজিদ দেখতে আসা বিজিবি নায়েক তরিকুল ইসলাম বলেন, সাড়ে পাঁচশ বছরের পুরনো ঐতিহাসিক এই মসজিদটি আমাদের মৌলভীবাজার জেলার গর্ব স্মৃতি বিজড়িত ঐতিহ্য। ইউনেস্কোতে বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণে সরকার দৃষ্টি আকর্ষণ করছি। ঐতিহাসিক খোজার মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান খাঁন রাজু বলেন, অনন্য নির্মাণশৈলীর এ মসজিদটি প্রায় ছয় শতাব্দি ধরে মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নির্দশনের পরিচয় বহন করে আসছে। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজসহ জুমআর নামাজে সহস্রাধিক মুসল্লি অংশ নিয়ে থাকেন। মূল মসজিদে মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় পরবর্তীতে মূল মসজিদের সাথে মসজিদের পূর্ব পাশে বারান্দা সংযুক্ত করা হয় এবং উত্তর পাশে মহিলাদের নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য আরেকটি বারান্দা সংযুক্ত করা হয়। জুমআর দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মুসল্লিরা আসেন। ঐতিহাসিক এ খোঁজা মসজিদটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই নানা শ্রেণি পেশার মানুষের আগমন ঘটে। দর্শনার্থীদের থাকার সুব্যবস্থা ও সংরক্ষণসহ সরকারিভাবে মসজিদের আরও উন্নয়নের উদ্যোগ নিলে পুরাতন কীর্তি হিসেবে এটি হতে পারে মৌলভীবাজার জেলার অন্যতম প্রাচীন ইসলামী স্থাপত্য ঐতিহ্যের নির্দশন।
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
