আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৩২ এ এম

অনলাইন সংস্করণ

সন্তানের নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যাবে না—মার্কিন দূতাবাসের সতর্কতা

ছবি: এআই

সন্তানের নাগরিকত্ব আদায়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গমন এবং সেজন্য ভিসা ব্যবহার কোনোভাবেই অনুমোদিত নয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, কোনো আবেদনকারী যদি ভ্রমণের মূল উদ্দেশ্য হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান এবং তার মাধ্যমে নাগরিকত্ব অর্জনের পরিকল্পনা করেন, তবে তা স্পষ্টতই ভিসার শর্তের লঙ্ঘন। এমন অভিপ্রায় ধরা পড়লে কনস্যুলার কর্মকর্তারা ট্যুরিস্ট ভিসার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করবেন।

দূতাবাস জোর দিয়ে জানিয়েছে, এই ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালায় বৈধতা পায়নি। তাই আবেদনকারীদের সঠিক ও প্রকৃত ভ্রমণ উদ্দেশ্য উল্লেখ করেই কেবল আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ভুল তথ্য দেওয়া বা ভিসার শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন