তিতুমীর কলেজ প্রতিনিধিঃ সাদিকুল ইসলাম সাদিক

প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ০৯:১৪ পিএম

অনলাইন সংস্করণ

বসুন্ধরা শুভসংঘ তিতুমীর কলেজ শাখার নতুন কমিটি প্রকাশ

ছবি: তরুণ কণ্ঠ |

শুভ কাজে সবার পাশে স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ তিতুমীর কলেজ শাখার নতুন কমিটির প্রকাশ করা হয়েছে। 

গত মঙ্গলবার (২১এপ্রিল) সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নয়ন আলীকে সভাপতি ও বাইজিদ হাসান বাঁধনকে সাধারণ সম্পাদক, উর্মি আক্তারকে সাংগঠনিক সম্পাদক  করে মোট ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ করে। 

অন্যান্য দায়িত্বে সহ-সভাপতি ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক ৮জন সহ সাংগঠনিক সম্পাদক ৫জন সহ বিভিন্ন দায়িত্বে বাকি সদস্যদেরকে রাখা হয়েছে।

মন্তব্য করুন