তিতুমীর কলেজ প্রতিনিধিঃ সাদিকুল ইসলাম সাদিক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

শহীদ মামুন হলে বাড়ছে চুরির আতঙ্ক: প্রশাসনের উদাসীনতা

​হল প্রশাসনের দায়িত্বের যখন উদাসীনতা, তখন গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে আবাসিক শিক্ষার্থীরা দিশেহারা। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের একমাত্র চালু থাকা শহীদ মামুন হলে চুরির আতঙ্কে দিন পার করছে শিক্ষার্থীরা।

​দেশের দূর-দূরান্ত থেকে উচ্চশিক্ষা লাভের আশায় ছুটে আসা এই  শিক্ষার্থীরা আর্থিক সাশ্রয়ের জন্য হলে কষ্ট করে জীবন যাপন করে। 

বাবা-মায়ের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের উচ্চশিক্ষার আশায় মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জিনিসপত্র তাদের হাতে তুলে দেন; আর সেটা যদি দিনশেষে চুরি হয়ে যায়, তবে একজন শিক্ষার্থী মানসিকভাবে এবং আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়।


জানা যায়, দীর্ঘদিন থেকে এই দশতলা হলের বিভিন্ন ফ্লোর সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢাকার কথা থাকলেও, হল প্রশাসনের দায়িত্বে অবহেলায় কাজের অগ্রগতির কোনো প্রতিফলন দেখছে না শিক্ষার্থীরা।

​এদিকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যার ফলে তারা হল প্রশাসনের দায়িত্বের গাফিলতিকে দোষারোপ করছে।

​ছাত্রাবাসে অবস্থানরত ভুক্তভোগী শিক্ষার্থী মো. সুমন বলেন, কিছু দিন আগে হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখি টেবিলে রাখা ফোনটি নেই, জানালার পাশ দিয়ে চুরি হয়ে গেছে, আমার ফোনে অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল, যা হারিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে আমি ভেঙে পরি। হল প্রশাসন বারবার  সিসি ক্যামেরা থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তার কোন কার্যকর দেখছি না। যা অত্যন্ত হতাশা জনক জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব ফ্লোর ভিত্তিক  সিসি ক্যামেরার আওতায় আনার জন্য। 


নিয়মিত চুরির ঘটনা বন্ধ করতে ও ফ্লোর ভিত্তিক সিসি ক্যামেরার আওতায় আনতে  ছাত্রাবাসের দায়িত্বরত  সহকারী তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ আল নূর বলেন, ফ্লোরভিত্তিক সিসি ক্যামেরা বসানো অনেক ব্যয়বহুল ব্যাপার, এখানে একটা বাজেটেরও বিষয় থাকে। এই দিকে এটা যেহেতু বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি এবং শিক্ষা প্রকৌশলীকে অবগত করেছি; তারা যদি জুলাই-আগস্টের মধ্যে না করে তবে বিষয়টা আমরা দেখব। সেই সাথে আমাদের নিজেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা উচিত, কারণ এখানে যারা চুরি করতে আসে তাদের অনেকেই আমাদের পরিচিত হয়ে আসে।

মন্তব্য করুন