আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৪১ এ এম

অনলাইন সংস্করণ

তেহরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ বিভাগ ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই ওয়াশিংটন এ সিদ্ধান্ত জানাল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ প্রসঙ্গে বলেন, “নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। এই অর্থ ইরানের শাসকগোষ্ঠীর চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি।”

অর্থমন্ত্রী আরও সতর্ক করে বলেন, “আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে।”

মার্কিন অর্থ বিভাগের দাবি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত এই চক্রের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তরিত হয়েছে। এসব অর্থ সরাসরি ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ সহায়তা করছে বলে অভিযোগ তাদের।

বিশ্লেষকেরা বলছেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা স্থবির থাকার মধ্যে এ নিষেধাজ্ঞা তেহরানের ওপর ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপেরই ইঙ্গিত। সেই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি একটি স্পষ্ট বার্তা—ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে কোনো ধরনের লেনদেন চরম ঝুঁকির কারণ হবে।

মন্তব্য করুন