বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:১৯ পিএম

অনলাইন সংস্করণ

একাধিক সন্তানের মা হতে চান, প্রয়োজনে ছাড়বেন অভিনয়

রাশমিকা মান্দানা।

ভারতের উদয়পুরে রাজকীয় আয়োজনে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ে করার পর সংসার আর সন্তানের স্বপ্নে বিভোর অভিনেত্রী রাশমিকা মন্দানা।


জীবনে সন্তানই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এ নায়িকা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন আভাস দেন রাশমিকা। জানান, এক নয় একাধিক সন্তানের মা হতে চান তিনি।


মাতৃত্ব প্রসঙ্গে রাশমিকা বলেন,

“স্বামী-স্ত্রীর সম্পর্কের বাঁধনকে আরও জোরালো করে সন্তান। তাই মা হওয়ার স্বপ্ন দেখছি। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা আমার কাছে প্রথম এবং প্রধান গুরুত্ব পাবে।”


তবে কি ক্যারিয়ারে নিজেকে গুটিয়ে নেবেন নায়িকা? এমন প্রশ্নের উত্তরও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাশমিকা। অভিনেত্রী মনে করেন,

“সবার আগে সন্তান। অনাগত সন্তানের জন্য সব করতে প্রস্তুত আমি। প্রয়োজনে ছাড়তে পারি চলচ্চিত্র জগতও।”


গত ২৬ ফেব্রুয়ারি দুই রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও আগুনকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল।


এরপর একই দিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষের পর শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা। এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রাশমিকা মন্দানা বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন। তবে বিয়ের পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে পরিবার ও সন্তান তার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। এই সিদ্ধান্ত অনেক ভক্তের কাছে প্রশংসিত হয়েছে। অনেকে বলছেন, তিনি দেখিয়ে দিচ্ছেন যে তারকা হওয়ার পাশাপাশি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চান।


ভক্তরা এখন অপেক্ষা করছেন রাশমিকার আগামী ছবি ‘কিং’ এবং অ্যাটলির ছবির জন্য। কিন্তু তারা এটাও মেনে নিচ্ছেন যে, মা হওয়ার পর তিনি কাজের সংখ্যা কমাতে পারেন। রাশমিকার এই স্বীকারোক্তি বলিউডে মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন