প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার চালানো এ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
ইসরায়েল স্বীকার করেছে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ঘটনার পর এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়,
‘‘ইসরায়েলি তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করছে। হামলার পর সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।’’
ইসরায়েলি চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, হামলায় পাঁচজন সামান্য আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা ক্লাস্টার বোমার সাব-মিউনিশন যেসব এলাকায় পড়েছে, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে।
আইডিএফ জানায়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য করুন