তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:২৭ পিএম

অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে যুক্তরাজ্যের সমর্থন নেই, সম্পর্ক আগের মতো নেই: ট্রাম্প

ছবি: সংগ্রহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সমালোচনা করে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেন সাহায্য করছেন না এবং দুই দেশের সম্পর্ক আগের মতো নেই।

মঙ্গলবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,

“প্রধানমন্ত্রী সাহায্য করেননি। আমি কখনো ভাবিনি যে এমনটা দেখবো। আমি কখনো ভাবিনি যে যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাব।”

টেলিফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন,

“এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটি স্পষ্টতই আগের মতো নেই।”

প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রাথমিক হামলার সময় যুক্তরাজ্য তাদের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের অনুমতি দেয়নি। তবে পরবর্তীতে ইরানি স্থাপনাগুলোতে প্রতিরক্ষামূলক হামলার জন্য ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও মন্তব্য করেন,

“ফ্রান্স দুর্দান্ত। তারা সবাই দুর্দান্ত। যুক্তরাজ্য অন্যদের থেকে অনেক আলাদা।”

মন্তব্য করুন