তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৩:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

হামে মৃত্যু প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট

ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রতিটি পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে রিট আবেদনে উল্লেখ করা হয়, হাম ও এর উপসর্গ নিয়ে গত ৫৫ দিনে দেশে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই গড় বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন ১০ জনে।

হামে শিশুমৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাসের মধ্যেই মৃত্যু বেড়ে দেড় গুণ হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিভাগ ঢাকা, আর অপেক্ষাকৃত কম রংপুর। গতকাল শনিবারও হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের পরিসংখ্যানে।

মন্তব্য করুন