৮৭ দিন পর ফের চালু মেট্রোর মিরপুর-১০ স্টেশন
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪
স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পুনরায় চালু হয়েছে।
বন্ধ হওয়ার ৮৭ দিন পর মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ স্টেশনের কার্যক্রম শুরু হয়।
মিরপুর এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ স্টেশনে এখন যাত্রীরা ওঠানামা করতে পারছেন।
গত সোমবার (১৪ অক্টোবর) উত্তরায় মেট্রো রেলের প্রশাসনিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ জানান, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। মঙ্গলবার এ স্টেশনের কার্যক্রম শুরু হবে।
গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ প্রেক্ষাপটে সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য গত ২০ জুলাই ডিএমটিসিএল থেকে আট সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়।
কারিগরি কমিটি গত ১৪ আগস্ট প্রতিবেদন দাখিল করে। পরে প্রতিবেদনটি গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা গত ২২ আগস্ট মিরপুর-১০ এবং ২ সেপ্টেম্বর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে দ্রুত স্টেশন দুটি মেরামত করে জনসাধারণের জন্য চালুর নির্দেশনা দেন।
এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ সেপ্টেম্বর ৭ সদস্যবিশিষ্ট একটি ‘ওভারসাইট’ কমিটি গঠন করে। কমিটি গত ১৫ সেপ্টেম্বর সভা করে প্রতিটি স্টেশন দুই ধাপে মেরামত করে চালুর কৌশল নেয়।
প্রথম ধাপে অত্যাবশ্যকীয় কাজ শেষে মেট্রো ট্রেন পরিচালনা করা হবে এবং দ্বিতীয় ধাপে স্টেশন দুটি চালু হওয়ার পর কম গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করা হবে।
এ ছাড়া ওই সভায় কম ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে মতামত জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে কমিটি সরেজমিনে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পরীক্ষা-নিরীক্ষা করে মেরামতের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় দেশীয় গ্লাস ও আইটি কম্পিউটার সামগ্রী ব্যবহার করে ডিএমটিসিএলের প্রকৌশলীরা ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গঠিত ‘ওভারসাইট’ কমিটির পরামর্শক্রমে প্রয়োজনীয় সংস্কার শেষে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু করা হয়। অর্থাৎ বন্ধ হওয়ার প্রায় দুই মাস পরই কাজীপাড়া মেট্রোরেল স্টেশন আবার চালু করা হয়।
‘ওভারসাইট’ কমিটি দ্বিতীয় দফায় গত ২৫ সেপ্টেম্বর একটি সভা করে। সভার সিদ্ধান্তের আলোকে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন ডিএমটিসিএলের প্রকৌশলী এবং দেশীয় আইটি কম্পিউটার পণ্য সরবরাহের মাধ্যমে দ্রুত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ডিএমটিসিএলের প্রকৌশলী এবং দেশীয় আইটি কম্পিউটার পণ্য সরবরাহের মাধ্যমে ১৫ অক্টোবর অর্থাৎ ৮৭ দিন পর মিরপুর-১০ স্টেশনটি চালু করা হলো।
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
