শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮৬

৩ নং সেক্টর এর মুক্তিযােদ্ধা ফিরোজ শেখ আজও ভাতা পান না

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

৭১'র রনাঙ্গনের লড়াকু সৈনিক  ফিরোজ শেখ যুদ্ধচালীন সময়ের আগরতলা সেক্টর ৩ এর কমান্ডার  শফিউল্লাহ ইস্টবেঙ্গল   লেফটেন্যান্ট কর্নেল এর নেতৃত্বে, দেশকে ভালােবেসেই ঝাপিয়ে পড়েছিলেন মুক্তির সংগ্রামে, জীবন বাজি রেখে লড়েছেন ৬/৭ টি সম্মুখুন যুদ্ধে', পরিকল্পনা করে সহযােদ্ধাদের সাথে নিয়ে গুড়িয়ে দিয়েছেন একের পর এক পাক হানাদার বাহিনীর আস্তানা। শুত্রু মুক্ত করে ছিনিয়ে এনেছেন স্বাধীনতা। এতােকিছুর পরও এখনও জুটেনি তার ভাগ্যে  মুক্তিযোদ্ধা ভাতা।

ফিরোজ শেখ আফসােস করে বলেন, মুক্তিযুদ্ধচলাকালীন সময়ে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি৷ যুদ্ধে গ্রেনেড'র আঘাতে এবং পাকবাহিনী দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। অথচ সেই সম্মান পাইনি। মুক্তিযোদ্ধা ভাতা আজো জুটেনি কপালে ৷ অথচ যারা ভুয়া  যোদ্ধা তারা পাচ্ছে ১৫ হাজার টাকা ভাতা! আর আমরা প্রকৃত  মুক্তিযোদ্ধা হয়েও পাচ্ছি না সাধারন মুক্তিযােদ্ধাদের   প্রধানমন্ত্রী কর্তৃক সম্মানীয় ভাতা মোহাম্মদ ফিরোজ শেখ বর্তমানে টঙ্গীর এরশাদনগর এলাকার ৫ নং ব্লকের বাসিন্দা।

ফিরোজ শেখ আরও বলেন  গাজীপুর সদর মুক্তিযোদ্ধা ক্যাম্প অফিসে  মুক্তিযোদ্ধার প্রমাণস্বরূপ সকল কাগজপত্র নিয়ে  দিনের পর দিন মাসের-পর-মাস ঘুরেছি কিন্তু কোন কাজ হয়নি মুক্তিযোদ্ধা ক্যাম্পের অফিসার আজ দিচ্ছি কাল দিচ্ছি  বলে ভাতার বইটি আমার কাছে বুঝিয়ে দেয়নি আমি খুব কষ্টে   দিন যাপন করছি। 


মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে  আকুল আবেদন জানাই , বর্তমানে আমার অবস্থা খুবই ভয়াবহ আমাকে আমার ন্যায্য পাওনা মুক্তিযোদ্ধা  সম্মানী ভাতা যেন প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর