শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৮

সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১২ ঘর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

 

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত বাড়ির ১২ ঘর পুড়ে গেছে। রবিবার ভোররাতে আগুনের এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলো, আবুল বশর, হেজু মিয়া,গুরা মিয়া,নুরুল আলম ও লাতু।

স্থানীয়রা জানায়, ভোররাত পৌনে ৪টায় ১নং সৈয়দপুর ইউনিয়নের বসত নগর গ্রামের আবুল বশর মেম্বারের বাড়ি আগুন লেগে ১০/১২টি ঘর পুড়ে গেছে।পরে পৌর সদর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে উক্ত গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা থানা কমান্ডার আলিম উল্ল্যাহ জানান।

সীতাকুণ্ড সদর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ ওয়ার্সি ঘটনার সত্যতা স্বীকার বলেন, আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি।তবে আমরা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই।

এই বিভাগের আরো খবর