শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৬

সাভারে পোশাক কারখানায় আগুন

রুহুল আমিন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

সাভারে রফতানিমুখী একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার দুপুরে হেমায়েতপুর শিল্পাঞ্চলের ঋষিপাড়া এলাকায় অবনী ফ্যাশন নামে পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, আগুনের তীব্রতা বেশি, তাই আগুন নেভাতে সময় লাগবে। সহায়তার জন্য আশপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকে খবর দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর