সড়কে পা হারানো শিশু জান্নাতের পাশে পুনাক সভানেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২২
এখন স্কুলে থাকার কথা তার। বন্ধুদের সাথে খেলাধুলা করা, হৈচৈ আর ঘুরে বেড়ানোর সময়। এসবের কিছুই করতে পারছে না সে। শুয়ে আছে হাসপাতালের বেডে। এভাবেই দিন কাটছে ছোট্ট জান্নাতের।
আকুতিভরা কন্ঠে আট বছর বয়সী জান্নাত মা-বাবার কাছে জানতে চায়, কবে নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারবে, স্বাধীনভাবে হাঁটতে পারবে, ছোটাছুটি করতে পারবে। যেভাবেই হোক কৃত্রিম পা হলেও নিজের পায়ে হাঁটতে চায় জান্নাত।
চার বছর আগে সিএনজিতে বাড়ি ফেরার পথে পুরো পরিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বলে জানান সিলেটের জৈয়ন্তা থানার চিকনাগুল গ্রামের অধিবাসী জান্নাতের দিনমজুর পিতা কয়েস আহমেদ। ট্রাকের ধাক্কায় তাদেরকে বহনকারী সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। মুহূর্তেই ছোট্ট জান্নাতের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। তখন থেকেই জান্নাতকে ক্র্যাচে ভর করে চলতে হয়, মাদ্রাসায় যেতে হয়।
মিডিয়ায় প্রকাশিত নিজের পায়ে হাটতে জান্নাতের আবেগজড়ানো মিনতি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার নজর এড়ায়নি। তিনি ওর খোঁজ-খবর নিয়েছেন, চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সাথে কথা বলেছেন।
পুনাক সভানেত্রী বুধবার (২৫ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতকে দেখতে যান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে জান্নাতের চিকিৎসা সম্পর্কে কথা বলেন। পুনাক সভানেত্রী জান্নাতকে পুতুল ও চকলেট উপহার দেন। তার জন্য পোশাক এবং ফল নিয়ে যান তিনি।
পরে পুনাক সভানেত্রী একই হাসপাতালে চিকিৎসাধীন গ্যালারিতে থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহদানকারী টাইগার মিলনকেও দেখতে যান। টাইগার মিলনও ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পুনাক সভানেত্রী এর আগেও টাইগার মিলনকে দেখতে গিয়েছেন, তাকে আর্থিক সহযোগিতাও করেছেন তিনি।
পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে পুনাক সভানেত্রী বলেন, জান্নাতের কথা পত্রিকায় পড়ার পর আমরা পুনাক থেকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মেয়েটি কৃত্রিম পা হলেও নিজের পায়ে দাঁড়াতে চায়। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য সাধ্যমত চেষ্টা করছেন।
তিনি বলেন, আমরা টাইগার মিলনকেও দেখে এসেছি। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
জীশান মীর্জা বলেন, পুনাক পুলিশ কর্মকর্তাদের স্পাউজদের একটি সংগঠন। গতানুগতিকতা ও নিজস্ব গন্ডির বাইরে বেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পুনাক। এ প্রসঙ্গে তিনি যশোর রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শাহজাহান, পায়ে পচন নিয়ে ফুটপাতে দিন কাটানো খোকনের মত আরও অনেকের চিকিৎসা ও পুনর্বাসনের কথা উল্লেখ করেন।
টাইগার মিলন ও জান্নাতকে চিকিৎসা প্রদানের জন্য তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সকলকে ধন্যবাদ জানান। বাংলাদেশ পুলিশের সহযোগিতায় পুনাক ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
জান্নাতের বাবা-মা পুনাক সভানেত্রীর এ ধরনের উদারতায় আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, পুনাকের স্বাস্থ্য সম্পাদিকা ডা. প্রথমা রহমান এবং হাসপাতালে চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
