সজল আলী ও হামজা সোহাইলের বিয়ের গুঞ্জন: উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সজল আলী এবং উদীয়মান তারকা হামজা সোহাইলকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, এই জনপ্রিয় অন-স্ক্রিন জুটি নাকি ২০২৬ সালের শুরুর দিকেই বাস্তব জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। খবরটি প্রকাশের পর থেকেই দুই তারকার ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
সজল আলী পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেত্রী। ‘ইয়াকিন কা সাফর’, ‘সিনফ-ই-আহান’ এবং ‘ও রংরেজা’র মতো নাটকে তাঁর শক্তিশালী অভিনয় তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে। অন্যদিকে, ‘ফেয়ারি টেল’ খ্যাত হামজা সোহাইল খুব অল্প সময়েই ‘জর্দ পট্টন কা বুন’ এবং ‘বার্নস রোড কে রোমিও জুলিয়েট’ দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
এই দুই তারকার অন-স্ক্রিন রসায়ন প্রথম নজরে আসে ‘জর্দ পট্টন কা বুন’ নাটকে। পরবর্তীতে ‘দিল ওয়ালি গলি মেইন’ নাটকে তাঁদের দুর্দান্ত বোঝাপড়া দেখে ভক্তরা আগে থেকেই অনুমান করছিলেন যে, পর্দার বাইরেও তাঁদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে।
সম্প্রতি একাধিক ইনস্টাগ্রাম পেজ ও বিনোদনভিত্তিক পোর্টালে দাবি করা হয়েছে, সজল ও হামজা ২০২৬ সালের শুরুতে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এখন পর্যন্ত সজল আলী কিংবা হামজা সোহাইল—কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বা মুখ খোলেননি। তবুও নেটিজেনরা এই গুঞ্জনকে ঘিরেই তাঁদের শুভকামনা জানাতে শুরু করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই মন্তব্য করেছেন। “সজলের জন্য আমি খুব খুশি, দোয়া করি সে সবসময় সুখী থাকুক।”“আমি জানতাম এটা একদিন হবে, হামজা সত্যিই একজন ভদ্র মানুষ।”“সজল এমন একজন মানুষকে ডিজার্ভ করে যে বিনয়ী ও ভালো মনের। এখন শুধু তাঁদের বিয়েই আমাকে শান্তি দিতে পারে।”
সজল আলীর ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে অনেক চড়াই-উতরাই থাকলেও, হামজা সোহাইলের সঙ্গে তাঁর এই সম্ভাব্য নতুন যাত্রাকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন। এখন দেখার বিষয়, সজল-হামজা জুটি কবে নাগাদ এই গুঞ্জনকে বাস্তবে রূপ দেন।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
