শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৭

শ্রীপুরে ট্রাক উল্টে ১ কিশোর নিহত

আরিফ চৌধুরীঃ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

গাজীপুরের শ্রীপুরে ট্রাক উল্টে শাওন (১৫) নামের অপর এক কিশোর নিহত হয়েছে এবং এ ঘটনায় রিফাত (১৫) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন উপজেলার টেংরা গ্রামের কফিলউদ্দিনের ছেলে। আহত রিফাত একই এলাকার মুক্তার হোসেনের ছেলে। আহত রিফাতকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, সকালে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি বালু ভর্তি লড়ি ট্রাক রাস্তা দিয়ে হেটে যাওয়া কিশোরদের উপর তুলে দিলে ঘটনাস্থলেই কিশোর শাওন নিহত হয় এবং অপর কিশোর রিফাত গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক লড়িটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

এই বিভাগের আরো খবর