শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭১

শোকদিবস উপলক্ষে কোনাবাড়ি থানা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোনাবাড়ি থানা যুবলীগের পক্ষ হতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ি বিসিবি দুই নাম্বার গেইটে অনুষ্ঠানের আয়োজন করে কোনাবাড়ি থানা যুবলীগ।কোনাবাড়ী থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব আক্কাস আলী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান এম,গাজীপুর সিটি করপোরেশনে ৭,৮,৯,সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর জনাবা বিনু বারেক,অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব কামরুল আহসান রাসেল সরকার বলেন ১৫ ই আগস্ট ২১আগস্ট একই সূত্রে গাঁথা। তাই আমাদের সব সময় সজাগ থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ সবসময় কাজ করে যাবে এই প্রত্যয় ব্যক্ত করে এবং ১৫ ই আগস্ট ২১আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এই বিভাগের আরো খবর