বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা উল্লেখযোগ্য অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

 

ডিবি প্রধান বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্যান্য বাহিনীর পাশাপাশি সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আরও বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল যেকোনো পরিস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি।

 

মো. শফিকুল ইসলাম জানান, দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদেশে মোতায়েন ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশবাসী। 

এই বিভাগের আরো খবর