শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৭

শনিরআখড়ায় দেয়ালচাপায় নিহত ১

প্রকাশিত: ১০ জুন ২০১৯  

রাজধানীর শনিরআখড়ায় একটি ব্যাংকের দেয়ালধসে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শনিরআখড়ার নয়াপাড়া এলাকায় ৪৩৬ নম্বর বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।

শটসার্কিটের কারণে এসি বিস্ফোরণে ব্যাংকটির দ্বিতীয় ও তৃতীয় তলার দেয়ালধসে নিচে পড়ে যায়।

নিহত চালকের নাম গোলাম সারোয়ার (৩৫)। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।

খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরো খবর