লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ তৈরি, ২জন আটক
সাইফুল ইসলাম, কুমিল্লা
প্রকাশিত: ২১ জুন ২০২৪
জড়িত অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যানের তুফরীজের বিরুদ্ধে
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় রোহিঙ্গা যুবককে জন্ম-সনদ প্রদানের অভিযোগে মুরাদনগর ১৩নং সদর ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেন ও নকীব মোহাম্মদ নছরুল্লাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৯ই জুন) সন্ধ্যায় মুরাদনগর থানার বাখরগঞ্জ বাজার থেকে নছরুল্লাহকে ও বৃহস্পতিবার (২০ই জুন) ইউপি সচিব ইসমাইল হোসেনকে কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের নিমাইকান্দি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।
জানা যায়, গত ১৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে ভুয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসেন ইয়াছির নামে এক রোহিঙ্গা যুবক। এই সময় রোহিঙ্গা হিসেবে সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তা সঠিকভাবে বলতে পারেননি। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে, ১৬ই ফেব্রুয়ারী এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। মামলার রুজুর পর রোহিঙ্গা যুবক কীভাবে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে এ বিষয়টির তদন্তে নামে গোয়েন্দা পুলিশ।
রোহিঙ্গা যুবক ইয়াছিরের আদালতে দেয়া জবানবন্দিতে উঠে আসে ভুয়া জন্ম নিবন্ধনসহ পাসপোর্ট তৈরিতে সহযোগিতাকারী চক্রের সদস্যদের নাম। গ্রেফতার করা হয় রোহিঙ্গা যুবক ইয়াসির(১৯), শরিফ, মোশাররফ, হাসান মাহমুদসহ মোট ৪ জনকে।
ঘটনার ২০ দিন আগে ঐ রোহিঙ্গা যুবক মিয়ানমার বলিবাজার নামক স্থান থেকে সে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আসে। মিয়ানমারে বলিবাজারে থাকা তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশাররফসহ নাছরুল্লাহ, শরিফ দালালের কাছে পাসপোর্ট করে দিবে বলে কন্টাক্ট করে। রোহিঙ্গা ইয়াছিরের সব কাগজপত্র হাসান মাহমুদ ও মোশাররফ তৈরি করে দেয়।
এ মামলায় প্রায় চার মাস পর গত ১৯জুন বুধবার সন্ধ্যায় এ কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় নছরুল্লাহকে। বৃহস্পতিবার ২০জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে। তার দেয়া জবানবন্দিতে বের হয়ে আসে আরোও চাঞ্চল্যকর তথ্য। মদিনা টুরস এন্ড ট্রাভেলসের মালিক হাসান মাহমুদ রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধনের তৈরি করে দেয়ার জন্য নাছরুল্লাহকে জানায়। তারপর হাসান মাহমুদ ও নাছরুল্লাহ মিলে ইউপি সচিব ইসমাইলের সাথে কথা বললে ৫০ হাজার টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন করে দেয়। এছাড়াও জানায় এর আগেও ৫ টি ভুয়া রোহিঙ্গা জন্ম নিবন্ধন করেছেন ইউপি চেয়ারম্যান কাজী মো তুফরীজ ও ইউপি সচিব ইসমাইল হোসেনের মাধ্যমে। রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরির কাজে মুরাদনগর উপজেলার ১৩ নং ইউনিয়ন চেয়ারম্যান কাজী মো: তুফরীজ জড়িত আছে বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় নছরুল্লাহ।
নছরুল্লাহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০ জুন বৃহস্পতিবার রাতে ইউপি সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫০ হাজার টাকার বিনিময়ে ভূয়া জন্ম নিবন্ধন করে দেয়ার বিষয়টি স্বীকার করেছে সে। তাছাড়া পূর্বেও একইভাবে ৫০হাজার থেকে ১লাখ টাকার বিনিময়ে ৫/৬ টি ভূয়া জন্ম নিবন্ধন সনদ করে দিয়েছে বলেছে সে জানায়।
রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দেয়ার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি কুমিল্লা ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মো: তুফরীজ অস্বীকার করে বলেন, গত ফেব্রুয়ারি মাসে আমাদের সার্ভার হ্যাক হয়েছিল। আমি এ বিষয়ে কিছু জানি না। আর আমার ইউপি সচিব যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, রোহিঙ্গা যুবককে জন্মনিবন্ধন দেওয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এমন ঘটনায় মুরাদনগর ইউএনও সিফাত উদ্দিন বলেন, রোহিঙ্গা জন্মনিবন্ধন সংক্রান্ত সরকারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
