লাকসামে শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাচ্ছে শিক্ষার্থীরা
রিয়াদ হোসাইন স্টাফ রিপোর্টার ঃ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪
কুমিল্লা লাকসামে সারা দেশের মতন সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা।
রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে যান চলাচলের কাজ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তারা রাতেও সমানতালে পালন করে যাচ্ছে এই দায়িত্ব। শিক্ষার্থীরা দলে দলে লাকসামে বিভিন্ন এলাকায় ভাগ হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করে যাচ্ছে।
সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরসময় শহরের বিভিন্ন স্থাপনা ও দেয়ালে যে লিখন তারা লিখেছিল তা মুছে রং তুলির আঁচড়ে সুন্দর নকশা ফুটিয়ে তুলছে। এতে লাকসাম দেয়ালগুলো হয়ে উঠছে সুন্দর ও রঙিন। আর শিক্ষার্থীদের এসব কাজের প্রশংসা করছেন সাধারণ মানুষ।
অনেকে তাদের জন্য পানির বোতল ও খাবার নিয়ে এগিয়ে আসছেন। গত তিন দিন ধরেই ট্রাফিক পুলিশের অবর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছে। তাদের অনেককে গতকালও প্রধান সড়ক ও ফুটপাত পরিষ্কার করতে দেখা যায়। শিক্ষার্থীরা ঝাড়ু, বেলচা, গ্লাভস ও পলিব্যাগ হাতে সড়কে জমে থাকা ময়লা পরিষ্কার করছিল। সড়কের বিভিন্ন জায়গায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও কাগজ পরিষ্কার করে শিক্ষার্থীরা।
লাকসাম পৌরসভার বিভিন্ন দেয়ালে আন্দোলন চলাকালে যে স্লোগান ও দেয়াল লিখন তারা লিখেছিল রং তুলির আঁচড়ে তা মুছে দেয়। শিক্ষার্থীরা নিজেরাই রং-তুলি জোগাড় করে দলে দলে ভাগ হয়ে এ কাজ করছিল। এদের অনেকে আবার দেয়ালে আন্দোলনে শহীদ হওয়া যুবক মুগ্ধর 'পানি লাগবে পানি' স্লোগানটি সুন্দর করে ফুটিয়ে তুলছিল।
কেউ আবার ফুল-লতাপাতার নকশা দিয়ে পৌরসভার ফুটিয়ে তুলছিল। এ সময় শিক্ষার্থীদের অনেককেই দীর্ঘসময় সড়কে দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত দেখা যায়। কয়েকজন পিপাসা মেটাতে পানি পান করছিল। খোঁজ নিয়ে জানা যায়, আশপাশের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের লোকজন এবং সাধারণ মানুষ তাদের জন্য পানির বোতল, জুস ও ফাস্ট ফুড নিয়ে আসছিলেন। সাধারণ মানুষ তাদের এ কাজের প্রশংসাও করছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে গতকাল আনসার সদস্য ছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীদের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
লাকসাম বাইপাস শিক্ষার্থীদের লেন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের নির্দেশনা দিতে দেখা যায়। এ সময় তাদের হাতে লাঠি, সড়ক নির্দেশনার প্ল্যাকার্ড, বাঁশি ব্যবহার করতে দেখা যায়। কোনো গাড়িচালক লেন অমান্য করে আরেক লেনে যেতে চাইলে তারা গাড়ি থামিয়ে নিয়ম ভাঙার কারণ জানতে চাইছিল। আবার মোটরসাইকেলের যে আরোহীরা হেলমেট পরেননি তাদের গতিরোধ করে হেলমেট পরিধানের জন্য আহ্বান জানান।
জানতে চাইলে কলেজশিক্ষার্থী মো.মুরাদ হোসেন রাহি তরুণ কন্ঠকে বলেন, আমরা আজ তিন দিন ধরে সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছি। এ কাজে আমাদের নগরবাসীও সহযোগিতা করছেন। আজ আন্দোলনের সময় আমরা দেয়ালে যে লিখনগুলো লিখেছিলাম, সেগুলো নিজেরাই তুলে নতুন রঙে শহরের দেয়ালগুলো রাঙিয়ে দিচ্ছি।
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
