রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে চীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুলাই ২০২৪
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে চীন: সিপিপিসিসি চেয়ারম্যানপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিপিপিসিসি চেয়ারম্যান ওয়াং হানিংয়ের বৈঠক
রোহিঙ্গা প্রত্যাবসন শুরু করতে চীন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হানিং।
মঙ্গলবার (৯ জুলাই) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে সিপিপিসিসি চেয়ারম্যান, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্টসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছেন, তারা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এ (রোহিঙ্গা) সমস্যা সমাধান করার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবেন। তারা (চীন) বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার জন্য সহায়তা করবে।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে সাড়ে ৬ বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে এবং মিয়ানমার যে এখনো তাদের ফেরত নিয়ে যাচ্ছে না, বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সহযোগিতা কামনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, (রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে) সিপিপিসিসি চেয়ারম্যান বলেছেন, মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়, সে বিষয়ে তারা যতটা সম্ভব সর্বোচ্চ সহায়তা করবেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের ট্রেড গ্যাপ (বাণিজ্য ঘাটতি) যাতে কমানো যায়, প্রধানমন্ত্রী সে বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করেছেন। এ প্রসঙ্গে সিপিপিসিসি চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশ থেকে কোয়ালিটি পণ্য আমদানির জন্য তারা উদ্যোগ নেবেন।
বুধবার চীনের প্রেসিডেন্ট এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল চীনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রাধান্য পাবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি আলোচনা হবে, আমাদের ট্রেড গ্যাপ কমানোর বিষয়েও আলোচনা হবে।
চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল চীন সফর করবে। চায়না কমিটিউনিস্ট পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে শুরু করে আমাদের অনেক আইকনিক স্থাপনা চীন নির্মাণ করেছে।
এর আগে, স্থানীয় সময় সকালে বেইজিংয়ের হোটেল সেন্ট রিটজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন।
ব্রিফিংয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, এ সাক্ষাতে বাংলাদেশের অবকাঠামো তৈরি, নদীর ড্রেজিং এবং জলবায়ু খাতে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ুর সহিষ্ণু ঘর নির্মাণের ক্ষেত্রে অর্থায়ন বিষয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন এশিয়ান অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে আমাদের উন্নয়নের অভিযাত্রায় এবং বাংলাদেশকে ২০৪১ এর মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশের রূপান্তরের ক্ষেত্রে এ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য ঋণের সুদের হার কমাতে এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্টকে অনুরোধ জানান।
ব্রিফিংয়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
- সংবিধান সংস্কার পরিষদের শপথেরও প্রস্তুতি চলছে
- খণ্ডিত ফল উপস্থাপনায় হতাশ না হয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখুন
- বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- `হ্যাঁ` জয়ী হলেও জুলাই সনদের কিছু বিষয় বাস্তবায়ন করা হবে না
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
