জায়গায় জায়গায় বাধা, পানি নামবে কোন পথে?
লক্ষ্মীপুর করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫
লক্ষ্মীপুরে টানা চারদিনের বৃষ্টি যে পরিমাণ পানি জমা হয়েছে, তা সরতে পারছে না। শুক্রবার (১১ জুলাই) বৃষ্টিপাত না হলেও ৭ জুলাই সকাল থেকে শুরু হওয়ায় বৃষ্টির পানি এখন জায়গায় জায়গায় জমে আছে।
পৌর এলাকাসহ জেলার সর্বত্র জলাবদ্ধতার কবলে। পানি প্রবাহের জন্য পূর্বে যে রাস্তা ছিল, সেগুলো বাঁধ দিয়ে এবং ভরাট করে রাখা হয়েছে। ফলে ভারী বৃষ্টি হলেই দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা দেখা দেয়।
সবচেয়ে ভয়াবহ জলাবদ্ধতার কবলে লক্ষ্মীপুর পৌর এলাকা। এখানে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা কিংবা পানি নিষ্কাশনের পথ একেবারে নগণ্য। শহর কেন্দ্রিক ড্রেন থাকলেও শহরের বাইরে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। অন্যদিকে এসব এলাকায় নিচু জমি, পুকুর ও জলাশয় প্রতিনিয়ত ভরাট হয়ে পড়েছে। যাতায়াতের পথ তৈরি করে পানির নামার পথ বন্ধ করে রাখা হয়েছে।
পানি প্রবাহের পথ স্বাভাবিক না রেখে অপরিকল্পিত ভরাটের কারণে জলাবদ্ধতার কবলে পড়তে হয়৷ কোথাও আবার মাছ চাষের কারণে পানি প্রবাহের রাস্তা বন্ধ রাখা হয়।
অন্যদিকে পৌর এলাকার বাইরে থাকা যেসব খাল বা নালা রয়েছে সেগুলো ভরাট হয়ে পড়েছে। অবৈধ দখলদার এবং দূষণের কবলে পড়ে খালগুলো সংকুচিত হয়ে আছে। তবে জলাবদ্ধতার পেছনে প্রশাসনের আগাম এবং কার্যকরী প্রদক্ষেপ না নেওয়ার পাশাপাশি স্থানীয়দের খামখেয়ালিপনা ও অসচেতনতার অভাবকেও দায়ি করা হচ্ছে।
গত বছরের আগস্টের শেষের দিকে ভয়াবহ বন্যার কবলে পড়ছে লক্ষ্মীপুরবাসী। ফেনী থেকে আসা উজানের পানি এবং ভারী বৃষ্টিপাতের পানিতে ডুবে যায় জেলার বিভিন্ন অঞ্চল। চরম দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি বন্যায় কাঁদিয়েছে লক্ষ্মীপুরবাসীকে। জেলা সদরের প্রধান দুটি খাল রহমতখালী ও ওয়াপদা খাল হয়ে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সদর উপজেলার পানি মেঘনা নদীতে গিয়ে পড়ে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ, সুবর্নচর, সদর এবং লক্ষ্মীপুর সদরের দক্ষিণাংশ, কমলনগর, রামগতি উপজেলার পানি ভুলুয়া নদী হয়ে মেঘনায় পতিত হয়।
আর ডাকাতিয়া নদী হয়ে জেলা সদরের উত্তরাংশ ও রায়পুর উপজেলার পানি মেঘনায় পড়ে। এছাড়া রামগঞ্জের বীরেন্দ্র খাল দিয়ে ওই উপজেলার পানি নিষ্কাশন হতো।
তবে জেলার প্রধান এসব খালের অবস্থা একেবারে নাজুক। দখল এবং দূষণের কবলে পড়ে সবগুলো খাল অস্তিত্ব সংকটে পড়েছে। রায়পুরের এক সময়ের প্রবাহমান ডাকাতিয়া নদীর পৌরসভার অংশ এখন 'মরা ডাকাতিয়া' হিসেবে নাম পেয়েছে।
জেলা সদরের ওয়াপদা খালে পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও উল্টো চিত্র রহমতখালী খালের। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পশ্চিমে লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীর হাট পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার অংশে শত শত মাছ শিকারের বাঁধ ও জাল রয়েছে। এছাড়া খালের মূল প্রস্থ ১২৮ মিটার থাকলেও এখন তা অনেকাংশে সংকুচিত হয়ে গেছে। বাজার কেন্দ্রিক বর্জ্য ফেলে খালের বিভিন্ন স্থান ভরাট করা হয়েছে। দুইপাশে গড়ে উঠেছে অবৈধ দখলদার।
একই অবস্থা কমলনগর ও রামগতি উপজেলার ভুলুয়া নদীরও। গেল বছরের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা ছিল ভুলুয়ার দুই পাড়ে।
রামগঞ্জের বীরেন্দ্র খালটিও দখলে-দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে।
খালের উপর সরকারিভাবে যেসব ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করা হয়েছে, সেগুলো একেবারে নিচু এবং কম দৈর্ঘের। ফলে ব্রিজ-কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহে বাঁধাপ্রাপ্ত হচ্ছে।
খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খননের দাবি জানিয়ে গত বছর উচ্চ আদালতে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা আবদুস সাত্তার পলোয়ান। রিট দায়েরের পর রহমতখালী ও ভুলুয়া নদীতে কিছু অভিযান চালিয়ে যতসামান্য মাছ শিকারের জাল-বাঁধ অপসারণ করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে পানি প্রবাহের জন্য কার্যকর ও দীর্ঘমেয়াদি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি শুষ্ক মৌসুমেও ভুলুয়াতে শুধুমাত্র জাল অপসারণ করেই অভিযান দেখানো হয়েছে। খাল খনন বা অবৈধ দখলদার উচ্ছেদে কোনো ব্যবস্থা নেয়নি।
রহমতখালী খালের পৌরসভার মাদাম এলাকায় কচুরিপানা অপসারণ করা হলেও সেখানে আবারও কচুরিপানার জট বেঁধে আছে৷ কিন্তু খালের তলদেশ থাকা বর্জ্য অপসারণ এবং দখলদার উচ্ছেদ করা হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মান্দারী ও জকসিন বাজার এলাকায় কিছু বর্জ্য অপসারণ করা হলেও বাস্তবতার দিক দিয়ে তা ছিল সামান্য।
তবে সদর উপজেলার বাঙ্গাখাঁ, চররুহিতা এবং কমলনগরের হাজিরহাট বাজারের জারিরদোনা খালের ওপর থাকা কিছু স্থাপনা অপসারণ করে প্রশাসন। কিন্তু জারিরদোনা খালে থাকা বড় বড় স্থাপনা ও ভবন উচ্ছেদ করা সম্ভব হয়নি। খালের বর্জ্য অপসারণও করা হয়নি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা ও আসন্ন দুর্যোগের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য জেলা, উপজেলা এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে আমরা খালের ওপর থাকা অবৈধ যেসব অবকাঠামো রয়েছে, সেগুলো অপসারণ করেছি। বর্জ্য অপসারণ ও বাঁধ কেটে দেওয়া হয়েছে। ১০-১২টি অভিযান পরিচালনা করেছি। অভিযানের কারণে সুফল এখন লোকজন পাচ্ছে। সদর উপজেলার বেশ কিছু এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে, লোকজন আমাদের কাছে রিপোর্ট করছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে, কোন পয়েন্ট দিয়ে জলবদ্ধতা নিরসনের কাজ করা যেতে পারে, সে পয়েন্টগুলো বের করা সম্ভব হচ্ছে না। জলবদ্ধতা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, জলাবদ্ধতার পেছনে মূলত নাগরিক সচেতনতার অভাব দায়ী। নাগরিকরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া অবাধে খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ ও পুকুর ভরাটের কারণেও পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও তেমন সাড়া মিলছে না। বিভিন্ন স্থানে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে আমরা খালের উচ্ছেদ অভিযান এবং খাল পরিষ্কার অভিযান অব্যাহত রেখেছি।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
