শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭০

রূপগঞ্জে একটি বাড়ি থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে তিনজনকে আটকও করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকাসহ ইয়াবা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ মধ্যরাতে রসুলপুর এলাকার ওই বাড়িতে অভিযান শুরু করে। অভিযানকালে দুই হাজার পিস ইয়াবা ও টাংকের মধ্যে রাখা এক কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক জামাল হোসেন, মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়।

ওসি আরো জানান, জামাল হোসেন ও মোস্তফা কামালের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তারা রসুলপুর এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। তারা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে পাইকারি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা সম্রাট থেকে শুরু করে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এই বিভাগের আরো খবর