যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০
শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী জুড়ে চলছে করোনা ভাইরাস আতঙ্ক। প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্ত’র সংখ্যাও বাড়ছে প্রতিদিন। আর এই আতঙ্কের মধ্যেও থেমে নেই দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪, হাজী ইউনুস সুপার মার্কেট, হাউস ৮২/এ এর চতুর্থ তলায় অবস্থিত হোটেল নিউ পপুলার প্যালেস ও উত্তর যাত্রাবাড়ীর ছামীউল্লা প্লাজা হাউস ৪০/২ এর পঞ্চম তলায় হোটেল বলাকা আবাসিকের রমরমা বানিজ্য। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এই দুইটি আবাসিক হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা ও মাদক বানিজ্য। সারা দেশে প্রশাসন ব্যাস্ত সময় পার করছে মহামারী করোনা ভাইরাস সতর্ক নিয়ে। ঠিক সেই সুযোগে নিরবে চলে জমজমাট পতিতা ব্যাবসা। হোটেলে দেহ ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবী যাত্রাবাড়ী মডেল থানার। কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে দেখাগেছে, অন্যান্য দিনের মত এই দুইটি আবাসিক হোটেল রমরমা দেহ ব্যবসা চলছে। হোটেলের সামনে বসে থাকা দালাল বা হোটেল স্টাফরা দাড়িয়ে থেকে খদ্দের ডেকে ভেতরে নিয়ে যায়।
আবার ভ্রাম্যমান দালালরা খদ্দের ধরে সারাসরি হোটেল নিয়ে আসছে। আর হোটেল মালিক পক্ষ আশে পাশে থেকে পাহারা দিচ্ছে। তাদের কাছে বিশ্ব জুড়ে মহামারী এই করোনার কোন ভয় নেই । গত শুক্রবার এমনই একটি চিত্র ধরা পড়ে দৈনিক তরুণ কণ্ঠ প্রতিবেদক এর কাছে।
হাঠৎ একটি যুবক আসে। প্রথমে পাশে দাড়ায়। তার মিনিট খানে পড়ে বলেন ভাই কাউকে খুজতে আসেন নাকি। তখন প্রতিবেদক বললেন হ্যা এখানে একটা হোটেল আছে না? যুবকটি বলেন হ্যা ভাই আছে। তবে আগের চেয়ে এখন উন্নত হয়েছে। এখন সব কচি মাল। রেট একটু বেশি করোনার কারনে। চেহারাও পরির মত। বিভিন্ন বয়সের আছে। আসেন ভাই ভিতরে ঢুকে দেখলেই প্রান জুড়ে যাবে আপনার। গোপন সূত্রে জানা গেছে, এভাবেই যাত্রাবাড়ীর এই দুইটি হোটেলে প্রতিদিনই চলে আবাসিক হোটেলের নামে রমরমা দেহ ব্যবসা।
এই সব দেহব্যবসায় জড়িয়ে পড়ছে বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও মধ্যবিত্ত পরিবারের গৃহ বধূরা। অনুসন্ধানে জানা গেছে, নগরীর ছোট বড় মিলে কয়েকটি আবাসিক হোটেলে এই ধরনের অনৈতিক কাজ চলছে। তবে এই দুই হোটেলের দৌরাত্ম্য অনেক বেশি। এই দুইটি আবাসিক হোটেলে প্রতিদিন যৌন কর্মী সকাল থেকে সন্ধা পর্যন্ত এবং রাতের বেলায় আবারও অন্য গ্রুপ এসে পরের দিন সকাল পর্যন্ত দেহব্যবসা করে নিজ নিজ গন্তব্যে চলে যায়। যাত্রাবাড়ী মডেল থানা পুলিশের নাকের ডগায় এসব অপকর্ম চালিয়ে আসছে উল্লেখিত দুইটি আবাসিক হোটেল।
সরেজমিনে দেখা যায়, হোটেল নিউ পপুলার প্যালেস এর মালিক সাইদুল ইসলাম, জামাল, কাদের, পাপন ও হোটেল বলাকা আবাসিকের মালিক পলাশ, সাইদুল ইসলাম (হোটেল নিউ পপুলার প্যালেস), মঞ্জুর হাসান, জুয়েল একটি সংঘবদ্ধ দল হয়ে ও বিভিন্ন দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে অবাধে চালিয়ে যাচ্ছে আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসা ও মাদকের আখড়া।
দৈনিক তরুণ কণ্ঠ প্রতিবেদক তথ্য সংগ্রহে গেলে, প্রথমে সাংবাদিক পরিচয় পেয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। তারপর হোটেল নিউ পপুলার প্যালেস এর মালিকপক্ষের একজন এসে প্রতিবেদক এর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং প্রাণনাশের হুমকি দেন। এরপর হোটেল বলাকা আবাসিকে গেলে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। জানা যায় হোটেল নিউ পপুলার প্যালেস-এ প্রবেশের পর সাংবাদিক পরিচয় পেয়ে হোটেল বলাকা আবাসিকের কর্মীদের জানিয়ে দেয়।
এই বিষয়ে যাত্রাবাড়ী মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত এই ধরনের অবৈধ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে যাচ্ছি। তাছাড়া এই ধরনের অবৈধ ব্যবসা কাউকে চালাতে দেওয়া হবে না।
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- দুই বছর বয়সে স্নুকারে দুটি গিনেস রেকর্ড গড়ল জুড ওউনস
- নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
- রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
- এইচডি ১৩৭০১০ বি নামে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা
- হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে
- গুগলের উইলো কোয়ান্টাম চিপে অসম্ভব গণনা ২ ঘণ্টায় সম্পন্ন
- দুপুর ১২টায় সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে
- ফেব্রুয়ারিতে ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম কমল
- স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন কঠোর নিয়ম আরোপ করল বিসিবি
- অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিকাশ-রকেট-নগদে ১০০০ টাকার বেশি পাঠানো যাবে না
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- কি আছে দেবিদ্বার বিএনপির নেতা কর্মীদের ভাগ্যে
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- ট্রেন ও রেলপথে নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশ
- বগুড়ার সাত আসনে জয়ের লক্ষ্য—ঘরে ঘরে প্রচারণায় নামার আহ্বান তারেক
- বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার
- কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই
- সঠিক সরকার নির্বাচন করতে না পারলে উল্টো দিকে চলে যেতে হবে
- পাকিস্তান না খেললে বিশ্বকাপে উগান্ডার প্রস্তাব: আইসিসিকে চিঠি
- ত্রয়োদশ নির্বাচনে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছেন
- বাংলাদেশ ইস্যুর পর ক্রিকেটারদের অভিযোগে বিপাকে আইসিসি
- এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অচল চট্টগ্রাম বন্দর
- পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
- আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- সুখবর দিলেন অপু বিশ্বাস
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- জামায়াতের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ চরমোনাই পীরের
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
