মাস্ক পরে আর হাত ধুয়ে করোনা মোকাবেলা সম্ভব না : জিএম কাদের
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২১
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বের সকল দেশ যখন করোনা টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, তখনো আমাদের করোনা টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি। মাস্ক পরে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবেলা করা সম্ভব হবে না।
তিনি বলেন, করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই অবস্থা আরো খারাপ হতে পারে। সময় মতো মানুষকে করোনার টিকা দিতে ব্যার্থ হওয়ায় করোনা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কখনোই এদেশে লকডাউন সফল হবে না। কারণ, দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই। তাই খাদ্য সহায়তা না দিলে ক্ষুধার্ত মানুষ ঘরের বাইরে বের হবেই। শুরু থেকেই আমরা লকডাউনের আগে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে বলেছি। সদিচ্ছার অভাবে সরকার হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়নি।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দের সাথে পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মুদ্রার এপিঠ-ওপিঠ দেখেছেন। দেশের কল্যাণে তারা কিছুই করতে পারেনি। তাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির পতাকাতলে সামিল হোন।
তিনি বলেন, ৯০ সালের পর থেকে দুটি দলের ব্যবহারে মানুষ বিরক্ত হয়ে পড়েছে। তারা এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ আবারো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ১৯৯০ সালের পর প্রতিটি সরকারই জাতীয় পার্টির ওপরে আঘাত করেছে। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসায় জাতীয় পার্টি এখনো মানুষের মাঝে টিকে আছে।
গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গণমানুষের ভালোবাসায় জননন্দিত নেতা। অপবাদ দিয়ে তাকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দেওয়া যায়নি। প্রতিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুর পরে চারটি জানাজায় মানুষের যে ঢল নেমেছে তাতে প্রমাণ হয়েছে দেশের মানুষ কতটা ভালোবেসেছেন পল্লীবন্ধুকে। আগামীতে জাতীয় পার্টির উজ্জল ভবিষ্যত রয়েছে। তাই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা মোকাবেলায় দেশে লকডাউন হচ্ছেনা, মানুষের জীবন ও জীবিকাও হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্ভট কথা বলা হচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। মানুষের জীবন ও জীবিকা নিয়ে পরিহাস করছে সরকার। প্রতিটি মানুষের জীবন ও জীবিকার দায়িত্ব নিতে হবে সরকারকেই। দেশের অধিকাংশ গ্রামেই করোনা ছড়িয়ে পড়েছে, কোনো নিয়ন্ত্রণ নেই।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরো বলেন, ১৯৮৮ সালের বন্যায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এক বুক পানির মধ্যে গিয়েও মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। পল্লীবন্ধুর আদর্শ প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখায়। সাধারণ মানুষের প্রতি হুসেইন মুহম্মদ এরশাদের ভালোবাসা ছিলো অকৃত্রিম। ১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী সফল করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা- মনিরুল ইসলাম মিলন, আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব মো. সামসুল হক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আনোয়ার হোসেন তোতা, আনিস উর রহমান খোকন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক ২ এম. এ. রাজ্জাক খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় সদস্য হাওলাদার মহিদুল ইসলাম, এলাহান উদ্দিন, মো. আলমগীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর এর সকল থানার সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।
এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রহিম সুমন আয়োজনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি
- বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
