বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
প্রকাশিত: ৮ জুলাই ২০২০
অনেকদিন ধরেই দেশজুড়ে একটা গোগ্রাসী চাটুকার শ্রেণি তৈরি হয়েছে। এরা আপনাকে নানান ছুতোয় নানান রকম উপঢৌকন যেমন মৌসুমি ফলফলাদি, বিশেয়াষিত মাছমাংস, রান্না করা কোনো বিশেষ তরিতরকারি কিংবা চলমান কোনো কাটতি আইটেম নিয়ে আপনার বাসায় বা অফিসে হাজির হয়ে হয় বলবে, স্যার এটা আমার বাগানের ফরমালিনমুক্ত ফল, কিংবা বলবে আপনার ছোটো বোন নিজ হাতে সযতনে রান্না করে আপনার জন্য পাঠিয়েছে স্যার, অথবা বলবে এটা আপনার জন্য বিশেষভাবে তৈরি করা কিংবা আমদানি করা স্যার! আপনি যে পদের পাশাপাশি এসবেরও লোলুপ তা তারা আদ্যোপান্ত জানে বটে! ফলাফল তার কার্যসিদ্ধি একপ্রকার নিশ্চিত!
তাতেও কাজ হচ্ছে না? সবুর কর বেটা! এক কাঠি বাড়া যারা তারা কেউ কেউ তার নিজের লাস্যময়ী স্ত্রী (১ম, ২য়, ৩য় বা ৪র্থ) কিংবা অন্য কোনো বাণিজ্যিক দৃষ্টিনন্দন ললনাকে নিয়ে আপনার নিকট হাজির হয়ে আপনাকে ক্ষণিক লোলুপ করে তোলে তাদের কার্যসিদ্ধি করে নিবে ঠিকই। আপনি যে যৌন-তৃষ্ণার্ত তার খবরও কিন্তু তারা রাখে আলবৎ!
তাতেও কাজ হচ্ছে না? ঘুষ, তদবির কিংবা উপরের ফোন ইত্যাদি আদিকালের অস্ত্র তো এখনও প্রাসঙ্গিক বটে! না হওয়ার কোনো কারণ আছে কি?
তাদের কেউ কেউ আবার ঘুরঘুর করার কোনো এক ফাঁকে আপনার সাথে কোনো একটা বিশেষ সেলফি কিংবা আপনিসমেত গণছবির কোনো এক কোণায় তার কল্লাটা ফাঁকতালে ঢুকিয়ে দিয়ে তার একটা ঈপ্সিত ছবি তুলে নিতে পারে আপনার অগোচরেই!
এই শ্রেণিটার কথাই আমি বলছি! আর বলছি এই সময়ের কতিপয় হাভাতে পদস্থদের কথা! মনে রাখবেন, দিনশেষে এরা প্রায় প্রত্যেক পদস্থদেরই কঠিন কঠিন বিপদে ফেলেছে কিন্তু। সম্প্রতির ইতিহাস অন্তত তাই বলছে। কিন্তু আমাদের অনেক হাভাতে পদস্থরা এই শ্রেণির ক্ষণিক চাটুকারিতায় সম্মোহিত হয়ে রাষ্ট্র বা জাতির জন্য বড়ো বড়ো বিপদ ডেকে আনছেন হরহামেশাই। ঘটনা ঘটার পর এসব পদস্থদের জিজ্ঞেস করলে তাঁরা শুধু তোতাপাখির মতো গড়পড়তা এমন কথাই বলে থাকেন যে, আমার সাথে ওই লোকের কোনো ধরণের সম্পৃক্ততা নেই অথবা আমি ষড়যন্ত্রের শিকার কিংবা অন্যায়কারীর শাস্তি পেতেই হবে! হা হা হা! ফাক দ্য নেশন এগেইন!
আমি বলি- দেশ বাঁচাতে এই দুই শ্রেণির কাছ থেকেই আমাদের নিরাপদ দূরত্বে থাকতে হবে। যদিও আমি নিশ্চিত যে অন্তত অদূর ভবিষ্যতেও এই দুই শ্রেণির জঞ্জালদের কাছ থেকে আমাদের মুক্তি মেলার আর কোনো সম্ভাবনা নাই! কারণ এটা এখন আমাদের অস্তায়মান সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে থিতু হয়ে গেছে সর্বত্র। পাশাপাশি ইদানিং কালের অধিকাংশ পদস্থরাই হয় পদলোভী বুভুক্ষু নতুবা এমন চাটুকারিতা করেই তারা তাদের অভীষ্ট এই পদে আসীন হয়েছেন! সঙ্গত কারণেই তারাও এমন শ্রেণির অধস্তনদেরই অগ্রাধিকার দিবেন বটে!
আরও মজার কথা এই যে, এই লেখাটারই স্ক্রিনশট দিয়ে যদি ওই চাটুকারেরা আলোচ্য পদস্থদের নিকট কোনো এক জুতসই ফাঁকে ইনিয়েবিনিয়ে ঋণাত্মকভাবে আমাকে উপস্থাপন করতে পারেন, তাহলে এই পদস্থরা অকস্মাৎ রাগে-ক্ষোভে দিগ্বিদিক জ্ঞানশুন্য হয়ে রাজাসম হুংকারে নিকটস্থের প্রতি হুকুম জারি করে বলবেন- টেইক একশন জাস্ট নাও! ফলাফল কেল্লাফতে! গাট্টি-বোঁচকা বান্ধা সারা!
এসবের দীর্ঘমেয়াদী ক্ষতিটা যে জাতিকে অনেকদিন ধরেই টানতে হবে তার খবর কি অন্য নীতিনির্ধারকেরা রাখছেন আদৌ? রাখছেন না তাতো দেখছি-ই! সবাই যার যার মতো করে নিরাপদে থাকতে নিজেকে ভাসিয়েছেন চলমান অদ্ভুত এক গড্ডালিকা প্রবাহে!
এজন্য মাঝে মাঝে পিত্তে উদ্বেলিত বমির উদগীরণ ঘটিয়ে নিজের অবারিত ক্ষোভের প্রশমন ঘটিয়ে আমার মতো আবেগী গুণগ্রাহীদের গতানুগতিক লাইক কিংবা তোষামোদী মন্তব্য শুনে নিজের মতো একরকম দিনানুপাত করার এক সস্তা প্রয়াস করছি আমি!
আপনি মাইন্ড কইরেন না স্যার! এটা কিন্তু আমি আপনাকে নিয়ে লিখিনি! এটা তাদের উদ্দেশ্যেই লেখা যারা ঠিক এমন! আপনি তো স্যার এমন নন! আপনি তো আমার মতোই টিকে আছেন কোনো এক ফাঁকফোকরে- কোনো এক সুদিনের আশায়!
কেশব রায় চৌধুরী'র ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো
- ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়: ট্রাম্প
- বিশেষ এলাকায় নতুন ভোটার অস্বাভাবিক: বিএনপি
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সম্মান নাকি বিতর্কের উৎসব?
- সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফরান নিশো
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- দুই বছর বয়সে স্নুকারে দুটি গিনেস রেকর্ড গড়ল জুড ওউনস
- নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
- রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
- এইচডি ১৩৭০১০ বি নামে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা
- হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে
- গুগলের উইলো কোয়ান্টাম চিপে অসম্ভব গণনা ২ ঘণ্টায় সম্পন্ন
- দুপুর ১২টায় সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে
- ফেব্রুয়ারিতে ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম কমল
- স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন কঠোর নিয়ম আরোপ করল বিসিবি
- অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিকাশ-রকেট-নগদে ১০০০ টাকার বেশি পাঠানো যাবে না
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- কি আছে দেবিদ্বার বিএনপির নেতা কর্মীদের ভাগ্যে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- সুখবর দিলেন অপু বিশ্বাস
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- অসহায়ত্বের শেষ কথা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
