বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
মোঃ মাহাবুবুর রাহমান রাব্বি
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রসঙ্গটা তুলতেই মন খারাপ হয়ে গেল আকরাম খানের। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক, সাবেক নির্বাচক, সাবেক বিসিবি পরিচালক—বাংলাদেশ ক্রিকেটে তাঁর পরিচয়ের অভাব নেই। এর বাইরেও একটা পরিচয় কাল তিনি নিজেই দিলেন বেশ গর্ব নিয়ে, ‘বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম রানটা কিন্তু আমিই নিয়েছিলাম!’ ১৯৯৯ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের তৃতীয় বলে আউট হয়ে গিয়েছিলেন ওপেনার শাহরিয়ার হোসেন। ৩ নম্বরে নামা আকরাম প্রথম রানটা নেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে ভেসে আসে চিৎকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম রান বলে কথা, উদ্যাপন করতে হবে না!
পরের ২৭ বছরে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু ঘটে গেছে। ওয়ানডের যুগ প্রায় পেরিয়ে আসা ক্রিকেটে এখন টি-টুয়েন্টি সংস্করণে দুই বছর পরপরই বিশ্বকাপ হয়। ওয়ানডে আর টি-টুয়েন্টি মিলিয়ে মাঝের ১৭ বিশ্বকাপের সব কটিতেই ছিল বাংলাদেশ। এবার নেই, সেটাও ক্রিকেটের বাইরের এক কারণে। তা যে কারণেই বাংলাদেশ বিশ্বকাপের বাইরে থাকুক, এ নিয়ে মন খারাপটা কাল লুকাননি আকরাম খান। তিনি বলেন, “একসময় স্বপ্ন দেখতাম, একদিন বিশ্বকাপ খেলব। কোনো দিন আদৌ খেলতে পারব কি না, এ ভেবেও তখন খুব চিন্তা হতো। নব্বইতে পারলাম না, চুরানব্বইতেও না। আমার ক্যারিয়ারে ১১ বছর পর এসে ১৯৯৯ সালে বিশ্বকাপে সুযোগ পেলাম।”
সেই যাত্রাটা যে এবার থেমে গেল, এ নিয়ে মনের ভেতর থাকা হতাশার কথাটা তিনি বললেন এরপরই, “যারা বিশ্বকাপ খেলে, তারাই বুঝতে পারে এর মূল্য কী। যারা কোনো দিন খেলেনি, ওরা কোনো দিন বুঝতে পারবে না। খারাপ লাগছে, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও খেলছি না।”
আকরাম খান, জাতীয় দলের সাবেক অধিনায়ক
আজ থেকে বিশ্বকাপ শুরু, কাল রাতে ফোনে তা জানাতেই যেন চমকে উঠলেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অবসরে যাওয়ার পরও ক্রিকেটের সঙ্গেই আছেন। বাসার টেলিভিশনে ক্রিকেটের চ্যানেলই বেশির ভাগ সময় চলতে থাকে। তবু যে বিশ্বকাপ শুরুর কথা হুট করে মনে করতে পারলেন না, তা এবার বাংলাদেশ নেই বলেই। হাবিবুল বাশার বলছিলেন, “আমার এখনো মনে আছে, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ যখন প্রথম সুযোগ পেল, আমি পাগলের মতো নেচেছিলাম তখন। রাতে রাস্তায় গিয়ে রং খেলেছি। এরপর সব বিশ্বকাপেই খেলা বাংলাদেশ এবার নেই। এটা আমার জন্য হৃদয়বিদারক একটা ঘটনা।”
হাবিবুল বাশার, জাতীয় দলের সাবেক অধিনায়ক টি-টুয়েন্টি সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে শাহরিয়ার নাফীসের। টি-টুয়েন্টি তিনি খেলেছেন, এটুকু বললে কমই বলা হয়—নাফীস এই সংস্করণে বাংলাদেশের প্রথম অধিনায়কও। তাঁর টি-টুয়েন্টি ক্যারিয়ার অবশ্য থেমে গিয়েছিল এক ম্যাচেই! তবে টি-টুয়েন্টি সংস্করণকে বদলে যেতে দেখেছেন মনোযোগ দিয়ে। সময় পেলে খেলা দেখেন, ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে জাতীয় দল ব্যবস্থাপনার সঙ্গেও জড়িয়ে থাকা নাফীসের কাছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা কেমন যেন অস্বস্তির। খেলা দেখার কোনো আগ্রহও পাচ্ছেন না। তিনি বলেন, “দর্শক হিসেবে এবারের বিশ্বকাপ দেখার কোনো আগ্রহই পাচ্ছি না। অন্য অনেক খেলারই তো বিশ্বকাপ হয়, যেগুলোতে বাংলাদেশ থাকে না, হয়তো এটাও তেমনই কাটবে!”
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার শঙ্কার কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চাইলেও আইসিসি রাজি না হওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। সে জায়গায় নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। গত পরশু আইসিসির প্রকাশ করা টি-টুয়েন্টি বিশ্বকাপে ২০ দেশের অধিনায়কের ছবিতেও তাই ছিলেন না বাংলাদেশের লিটন দাস। সেই ছবিটা দেখে বিশ্বকাপে না থাকার অস্বস্তিকর অনুভূতিটা আরও একবার নাড়া দিয়েছে আকরাম খানকে।
টিভিতে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচ দেখলেই তাঁর একটা কথাও নাকি মনে হবে বারবার, “আমাদের পতাকাটাও তো এখানে থাকত!” বাংলাদেশের ক্রিকেটের প্রথম প্রজন্মের এই তারকারা আজ সবাই একই সুরে বলছেন—বিশ্বকাপে না থাকাটা শুধু একটা ম্যাচ মিস করা নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের একটা বড় অধ্যায়ের অনুপস্থিতি।
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
