বিএনপির প্রার্থী যাচাই-বাছাই চলছে, বিবেচনায় যেসব বিষয়
মোঃ নাজমুল হুদা
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নভেম্বরের শুরুতে তাদের সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের লক্ষ্যে কাজ করছে। এরই মধ্যে একাধিক জরিপ ও বিভিন্ন পর্যায়ে প্রার্থীদের খোঁজখবর নিচ্ছে বিএনপির একাধিক টিম। যেসব এলাকায় কোন্দল আছে তা মেটানোর জন্যও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।
প্রার্থী বিবেচনায় দলের দুঃসময়ে কে কতটুকু অবদান রেখেছেন, কে হামলা-মামলার শিকার হয়েছেন বা এলাকার মানুষ কাকে কতখানি গ্রহণ করেছে, তা বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া এলাকায় জনগণের কাছে গ্রহণযোগ্যেতা ও জনপ্রিয়তাও কার কতটুকু তাও খোঁজ নেওয়া হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে গ্রহণযোগ্যতা যাচাই করছেন সিনিয়র নেতারা।
বিএনপি চায়, দল যাঁকেই প্রার্থী করুক না কেন তাঁর জন্যই যেন সবাই একযোগে কাজ করে।
গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নির্বাচন ও প্রার্থী তালিকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর দায়িত্ব অর্পণ করেন।
বৈঠকে একক প্রার্থীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
বৈঠক সূত্র জানায়, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই প্রতিটি আসনেই তাদের একাধিক প্রার্থী রয়েছেন, যাঁদের বেশির ভাগই যোগ্য। তাঁরা সবাই নির্বাচনী এলাকায় কাজ করছেন। প্রায় প্রতিটি আসনেই পাঁচ-ছয়জন থেকে শুরু করে ১০-১২ জন পর্যন্ত প্রার্থী কাজ করছেন।
বিএনপি নেতারা মনে করছেন, এই মুহূর্তে যদি সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা যায়, তাহলে বিএনপির সব নেতাকর্মীও একক প্রার্থীর পক্ষে কাজ করবেন। তফসিল ঘোষণার এখনো দেড় মাসেরও বেশি সময় রয়েছে। যদি নির্বাচনী মাঠে থাকা কোনো নেতার মনে ক্ষোভ বা দুঃখ থাকে, তাহলে এই দেড় মাসের মধ্যে তা মেটানো সম্ভব হবে। একটি নির্বাচনী আসনের সব নেতাই দলের নির্দেশনা অনুসারে ধানের শীষের পক্ষে কাজ করবেন। কে প্রার্থী তার চেয়েও বড় কথা ধানের শীষের পক্ষে কাজ করা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। এখনো কোনো আসনে ১০-১২ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কিন্তু আমাদের তো একজনকে দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে একসঙ্গে খাটতে হবে। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দল যদি ক্ষমতায় আসে তাহলে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়ন করার সুযোগ থাকবে। একটি দল যখন আন্দোলনে থাকে ওই আন্দোলনের মাধ্যমেই প্রার্থী বাছাই হয়ে যায়। কে কতটুকু অবদান রেখেছেন, কে হামলা-মামলার শিকার হয়েছেন বা এলাকার মানুষ কাকে কতখানি গ্রহণ করেছে, তা বিবেচনায় নেওয়া হবে। সে কাজগুলো চলছে।’
স্থায়ী কমিটির বৈঠকে চলতি অক্টোবর মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার ব্যাপারে আলোচনা হয়। আর সেটা সম্ভব না হলে নভেম্বরের শুরুতেই যাতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়, সে ব্যাপারে তাগিদ জানানো হয়। বিএনপির দুঃসময়ে যেসব নেতা আন্দোলনের মাঠে ছিলেন বা যাঁরা এলাকায় জনপ্রিয় তাঁরা যাতে প্রার্থী হন সে ব্যাপারেও আলোচনা হয়। তবে এই সম্ভাব্য প্রার্থী ঘোষণা মানেই যে তাঁরা চূড়ান্ত প্রার্থী হবেন তা নিশ্চিত নয়। মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত এই প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে আলোচনা হয়।
বিএনপি নেতারা বলেন, এখন যদি একক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়, তাহলে তফসিলের আগ পর্যন্ত আগামী দেড় মাসে তাঁদের জনপ্রিয়তাও যাচাই করার সুযোগ থাকবে। যদি কোনো নেতা এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করতে না পারে তাহলে সেই আসনে দলের ভিন্ন চিন্তা করারও সুযোগ থাকবে।
স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির জোটসঙ্গী বা সমমনা দলের ব্যাপারেও আলোচনা হয়। এরই মধ্যে জোট বা সমমনা দলের পক্ষ থেকে ২৪৪টি আসনের তালিকা বিভিন্নভাবে বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে। তবে বিএনপি নেতারা মনে করেন, জোটের যেসব প্রার্থী নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়, যাঁদের আসন ছাড় দিলে পাস করতে পারবেন, তাঁদেরই যেন আসন ছাড় দেওয়া হয়। বিগত দিনে যাঁরা বিএনপির সঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলেন তাঁদের মূল্যায়ন করার পক্ষে বিএনপি। কিন্তু মূল্যায়ন করতে গিয়ে যেন কোনোভাবে আসনটি হাতছাড়া না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়। তবে বিএনপি জোটের প্রার্থীদের জন্য আসন ছাড়বে বলে আলোচনা হয়।
নভেম্বরের শুরুতে সম্ভাব্য প্রার্থীদের যে তালিকা বিএনপি প্রকাশ করতে যাচ্ছে সেখানে জোটের সব প্রার্থীর নামও ঘোষণা করা হবে কি না সে ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়নি। কোনো নেতা বলেছেন প্রাথমিকভাবে শুধু বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে। এরপর জোটের নেতাদের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে ওই আসনগুলো ছাড় দেবে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবেন। আমাদের একই আসনে অনেক প্রার্থী থাকতে পারে। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। আমরা খোঁজখবর নিচ্ছি জনগণের কাছে কার অবস্থান ভালো। এলাকায় কে বেশি জনপ্রিয় সেই খোঁজখবর আমরা নিচ্ছি। এ জন্য তৃণমূল থেকে শুরু করে অনেকের সঙ্গে কথা বলা হচ্ছে। সিনিয়র নেতারা যার যার দায়িত্ব পালন করছেন।’
বিএনপি নেতারা মনে করছেন, ৩০০ আসনের মাধ্যমে বিএনপির সব নেতাকে মূল্যায়ন করা সম্ভব নয়। তাই যাঁরা চূড়ান্ত মনোনয়ন পাবেন না বা যাঁরা জোটের প্রার্থীদের জন্য আসন ছেড়ে দেবেন, তাঁদের যেন ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। সে ক্ষেত্রে সংরক্ষিত নারী আসন বা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্বও দেওয়া হতে পারে। আবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, যেখানে রাজনৈতিক নেতাদের বসার সুযোগ রয়েছে, সেখানে বঞ্চিত নেতাদের মূল্যায়ন করা হতে পারে।
জানা যায়, যেসব জায়গায় একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন, সেসব এলাকার নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বসছেন বিএনপির ঊর্ধ্বতন নেতারা। দল যাঁকেই মনোনয়ন দিক না কেন সেই প্রার্থীর পক্ষেই সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হচ্ছে।
গত রবিবার সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহী শতাধিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খলা না করার নির্দেশ দিয়েছেন তিনি। আর তা করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। এ ছাড়া দল প্রার্থী ঘোষণা করলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব।
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
