বাস বন্ধে ভোগান্তি চরমে
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯
সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বাস শ্রমিকদের ধর্মঘট আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য।
খুলনা : অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যান চলাচল করছে না। এ সুযোগে মাহেন্দ্র, মিনি পিকআপভ্যান ও মাইক্রোবাসসহ ছোট যানগুলো যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে।
সকালে মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যালের মোড়ে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যাত্রীরা এসে বাস চলাচল সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছে। কিন্তু চলাচল কখন শুরু হবে, কেউ তা বলতে পারছে না।
আব্দুল কুদ্দুস নামের একজন জানান, তাঁর স্বজনরা ওমরা হজের জন্য ঢাকায় যাবেন। কিন্তু রয়্যালের মোড়ে বাস কাউন্টারে এসে দেখেন গাড়ি ছাড়ছে না। কীভাবে যাবেন তা নিয়ে ভীষণ চিন্তিত।
আমেনা সুলতানা নামে আরেকজন জানান, ঢাকায় যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকিট কেটেছিলেন। কিন্তু সোমবার রাতে বাস কোম্পানি থেকে ফোন করে জানানো হয় ধর্মঘটের কারণে মঙ্গলবারের যাত্রা বাতিল করা হয়েছে।
কুদ্দুস ও আমেনার মতো ভোগান্তিতে পড়া সাইফুল ইসলামকে বাসের আশা ছেড়ে দিয়ে ঢাকায় যাওয়ার ট্রেনের টিকিটের জন্য স্টেশনে ছুটতে দেখা যায়। সেখানে ছিল বিশাল লাইন ও যাত্রীদের প্রচণ্ড ভিড়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, আইন সংশোধন না করা পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাবেন। তিনি জানান, খুলনায় সোমবার ৯০ ভাগ বাস চলাচল বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার তা শতভাগ বন্ধ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন মালিক বলেন, শ্রমিকদের এ ধর্মঘটের সঙ্গে আমরা শতভাগ একাত্মতা প্রকাশ করেছি। কেননা কোনো চালক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। নতুন সড়ক পরিবহন আইনে দুর্ঘটনা ঘটলে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এত জরিমানা দেওয়ার মতো টাকা কোনো চালকের নেই। ৫-৭ দিন কাজ না থাকলে যে চালকদের ঘরে চুলা জ্বলে না, তাদের কাছে এত টাকা জরিমানা হাস্যকর।
সাতক্ষীরা : কোনো রুটে ব্যক্তি মালিকানাধীন যাত্রীবাহী পরিবহন চলাচল করছে না। তবে সকালে ঢাকা থেকে কিছু পরিবহন সাতক্ষীরায় এসে পৌঁছায়। বিআরটিসির খুলনাগামী কিছু বাস চলছে। প্রায় সব রুটে পণ্যবাহী ট্রাক চলাচল করছে। কিন্তু তার পরিমাণ বেশ কম। এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অতিরিক্ত ভাড়া দিয়ে নছিমন, করিমন ও ইজিবাইক যোগে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
এদিকে, ধর্মঘটের কারণে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন প্রায় এক হাজার ট্রাক বন্দরের পণ্য পরিবহন করে। কিন্তু ধর্মঘটের কারণে তা কমে ২০০ হয়ে গেছে। মালামাল পরিবহনে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গাজীপুর : সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। পূর্ব ঘোষণা ছাড়াই এ কর্মসূচিতে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী। বিশেষ করে কর্মজীবী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ে।
অন্যদিকে, ময়মনসিংহ ও ঢাকা থেকে বাস ছেড়ে না আসায় এ রুটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। ট্রাকও কম সংখ্যায় চলাচল করছে। অবশ্য জেলার আভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করছে।
গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী উপ-কমিশনার (এসি) (উত্তর) মাজহারুল ইসলাম জানান, নতুন আইনকে কেন্দ্র করে কোনোমহল যাতে সড়কে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এবং আইনটি বাস্তবায়নে তাঁরা সব ধরনের প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন।
ঝালকাঠি : সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ ১৪ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস ও মিনিবাস শ্রমিক সংগঠন। হঠাৎ করে এ কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। তাদের ভাড়ায়চালিত মোটরসাইকেল কিংবা অটোরিকশায় করে অধিক ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে।
ঝালকাঠি আন্ত:জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হলে বাস মালিক ও শ্রমিকদের নানা অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই সরকার বাস মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক করে আইনটি সংস্কার করবে, এমনটা প্রত্যাশা করছি। অন্যথায় বাস ধর্মঘট চলতে থাকবে।’
নওগাঁ : জেলায় তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে সব রুটের দূরপাল্লার ও অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অন্যান্য যানবাহনও কম হওয়ায় ভাড়া যেমন দ্বিগুণ গুনতে হচ্ছে তেমনি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি ওমর ফারুক বলেন, আমাদের পক্ষ থেকে চালকদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তাদের একটাই দাবি, পাস করা নতুন সড়ক পরিবহন আইন সংশোধন করতে হবে। তা না হলে এ ধর্মঘট চলতে থাকবে।
গত বছর রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে নজিরবিহীন আন্দোলনের মুখে আগের আইন কঠোর করে ‘সড়ক পরিবহন বিল-২০১৮’ জাতীয় সংসদে ১৯ সেপ্টেম্বর পাস করা হয়। এতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দায়ীদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
এ আইন চলতি বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হলেও এটি সম্পর্কে সবার স্বচ্ছ ধারণা না থাকার কারণ দেখিয়ে আরো দুই সপ্তাহ পর রোববার থেকে পুরোপুরি কার্যকর করে সরকার। এরপর থেকেই বিভিন্ন জেলায় শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
